বিশ্বকাপে শেষ ষোলোতেই খেলতে পারতেন বেনজিমা!

স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২২, ১৬:২১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৬:২৮

বিশ্বকাপ থেকেই কারিম বেনিজমাকে নিয়ে ছিল গুঞ্জন। চোট পেয়ে শুরুতেই ছিটকে যাওয়া ফরাসি ফরোয়ার্ড খেলতে পারবেন ফাইনালে! পরে যদিও সেসবের সত্যতা মেলেনি। তবে অবসরে চলে যাওয়া এই তারকার এজেন্ট দাবি করেছেন, চাইলে বেনজিমাকে শেষ ষোলোতেই খেলানো যেত! কিন্তু ফরাসি কোচ দিদিয়ের দেশম ও মেডিক্যাল স্টাফরা অদূরদর্শীভাবে তাকে বাড়ি পাঠিয়ে সেই সম্ভাবনাটি শেষ করে দিয়েছেন।

৩৫ বছর বয়সী বেনজিমা ঊরুতে চোট পান ফ্রান্সের বিশ্বকাপ মিশন শুরুর তিন আগে- ১৯ নভেম্বর। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন তখন জানিয়েও দেয়, তার সুস্থ হয়ে উঠতে তিন সপ্তাহ সময়ের প্রয়োজন। তার পর কোচ দেশম দলীয় চিকিৎসক ফ্রাঙ্ক লে গলের সঙ্গের কথা বলে বেনজিমাকে স্কোয়াড থেকে প্রত্যাহার করে নেন। এই সিদ্ধান্ত যে বেনজিমা ভালোভাবে নেননি সেটি প্রকাশ পায় তার পরবর্তী পদক্ষেপেই। রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরে ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

বেনজিমার যে একটা ক্ষোভ রয়েছে সেটা প্রকাশ পেয়েছে তার এজেন্ট কারিম জাজিরির কথাতেও। তিনি টুইট করে কর্তৃপক্ষকে পাল্টা প্রশ্নও ছুঁড়ে দিয়েছেন, ‘তিনজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, বেনজিমা শেষ ষোলো থেকেই খেলতে পারতেন। তাহলে তোমরা কেন তাকে দ্রুত চলে যেতে বলেছো?’   

বোঝাই যাচ্ছে বেনজিমার এজেন্টও দেশমের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। পাশাপাশি আরও দাবি করেছেন, সত্যিটা দ্রুতই বের হয়ে আসবে, ‘চার দিনের অনুশীলনের পর সে রিয়ালের হয়ে প্রীতি ম্যাচে ৩০ মিনিটের মতো খেলেছে... মিথ্যা বলতে থাকুন, সত্যিটা বের হয়ে আসতে যাচ্ছে।’   

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে