পড়ে যাওয়ার ভান করার পর লাল কার্ড দেখলেন নেইমার

স্পোর্টস ডেস্ক 
২৯ ডিসেম্বর ২০২২, ১২:৫৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১২:৫৫

ফাউল আদায়ের জন্য নেইমারের ভান করে চিৎপটাং হওয়ার ঘটনা নতুন নয়। ক্যারিয়ারের শুরু থেকেই অতিনাটকীয়তার জন্য সমালোচিত তিনি। লিগ ওয়ানে পিএসজির ম্যাচেও যেমনটা দেখা গেলো গতকাল। স্ট্রাসবুর্গের বিপক্ষে পেনাল্টি এরিয়ায় পড়ে যাওয়ার ভান করার পর দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন।

বিশ্বকাপ থেকে ফিরে প্রথম ম্যাচ খেলতে নামা নেইমারের জন্য ম্যাচটা মোটেও সুখকর ছিল না। দ্বিতীয়ার্ধে দুই মিনিটের ব্যবধানে দুই হলুদ কার্ড দেখেছেন। ৬১ মিনিটে শুরুতে স্ট্রাসবুর্গ মিডফিল্ডর থমাসোনের মুখে হাত মেরে প্রথম কার্ড দেখেন। এক মিনিট বাদে দ্বিতীয় হলুদ কার্ডও দেখেন ফাউল আদায়ের জন্য পড়ে যাওয়ার ভান করে।

বিশ্বরেকর্ড গড়ে পিএসজিতে যাওয়ার পর এটি ছিল নেইমারের পঞ্চম লাল কার্ড দেখার ঘটনা। যার ফলে রবিবার দ্বিতীয় স্থানে থাকা লিলের বিপক্ষেও খেলা হচ্ছে না ব্রাজিলীয় তারকার।  

অবশ্য নেইমার ফিরে গেলেও জয় পেতে সমস্যা হয়নি পিএসজির। ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে। ১৪ মিনিটে শুরুর গোলটি করেছিলেন মার্কুইনহোস। ৫১ মিনিটে সেই মার্কুইনহোসের আত্মঘাতী গোলেই সমতায় ফেরে স্ট্রাসবুর্গ। পরে শেষ দিকে যোগ হওয়া সময়ে পেনাল্টি থেকে দলের জয় তুলে নিতে অবদান রাখেন  কিলিয়ান এমবাপ্পে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের