পেলের নামে রাখা হবে কেপ ভার্দে স্টেডিয়াম

স্পোর্টস ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৩, ১৭:৩৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৭:৫৪

পেলের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বের প্রতিটি দেশকে তাদের একটি করে স্টেডিয়ামের নাম পেলের নামে রাখার আহ্বান  জানিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সে আবেদনেই যেন প্রথম সাড়া দিলো কেপ ভার্দে।

আফ্রিকাদের এই দেশটির  প্রধানমন্ত্রী উলিস কোরেয়া তাদের জাতীয় স্টেডিয়াম ‘এস্তাদিও ন্যাসিওনাল দে কাবো ভার্দের’  নাম বদলে ‘পেলে স্টেডিয়াম’ করার ঘোষণা দিয়েছেন।

কোরেয়া তার অফিসিয়াল ফেসবুকে পেজে লিখেছেন, আমরা দ্রুতই পেলের নামে স্টেডিয়ামের নামকরণের সব প্রক্রিয়া সম্পন্ন করবো। এটা তার প্রতি আমাদের সম্মান। পেলে একজন কিংবদন্তী, তার নাম সবসময়ই সম্মানের সঙ্গে উচ্চারিত হবে।

পুরো বিশ্বেই পেলের নামে স্টেডিয়াম করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। পেলেকে শারীরিকভাবে আর না পাওয়া গেলেও সবার মনে তিনি থেকে যাবেন বলেও মন্তব্য করেন উলিসেস কোরেইয়া।

কোলন ক্যানসার ও বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে গত ২৯ ডিসেম্বর ৮২ বছর বয়সে মারা যান পেলে। তার দুই দিনব্যাপী শেষকৃত্যে বিভিন্নভাবে অংশগ্রহণ করেছেন প্রায় আড়াই লাখ মানুষ। গতকাল পেলের মরদেহ মেমোরিয়া নেকরোপোল অ্যাকিউমেনিকা সমাধিস্থলে সমাহিত করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের