১৫ দেশে দেখা যাবে বিপিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৩, ১৭:৪৬আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৭:৪৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের পর্দা উঠবে শুক্রবার। আর কয়েক ঘণ্টা পর বিপিএল শুরু হলেও কুড়ি ওভারের টি-টোয়েন্টি টুর্নামেন্ট নিয়ে খুব বেশি আগ্রহ নেই ক্রিকেটপ্রেমীদের। তারপরও বিশ্বব্যাপী টুর্নামেন্টটি ছড়িয়ে দিতে কাজ করছে আয়োজকরা।

প্রথমবারের মতো বিপিএল টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারের পাশাপাশি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। বাংলাদেশসহ মোট ১৫টি দেশে দেখা যাবে এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা। বাংলাদেশে খেলা দেখা যাবে নাগরিক টিভি ও ওটিটি প্ল্যাটফর্ম দারাজ লাইভে। ভারতে খেলা দেখা যাবে টিভি চ্যানেল ডিসকভারিতে। একইসঙ্গে খেলা দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ফ্যান কোড প্লাসে।

শ্রীলঙ্কায় ইউরো স্পোর্টস ও ওটিটি প্ল্যাটফর্ম দারাজ লাইভে বিপিএল সরাসরি সম্প্রচার হবে। নেপাল ও মালদ্বীপে ইউরো স্পোর্টস ও ওটিটি প্ল্যাটফর্ম টোয়েন্টিসেভেন্থ স্পোর্টস ডট কমে, পাকিস্তানে জিইও টিভি ও পিটিভি,  যুক্তরাষ্ট্র ও কানাডায় ইএসপিএন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও ওমানে সিনেব্লিটস আইএম এইচডি, ওয়েস্ট ইন্ডিজে স্পোর্টসম্যাক্স টিভিতে এবং মালয়েশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, আফ্রিকার ক্রিকেটপ্রেমীরা ওটিটি প্ল্যাটফর্ম আইসিসি টিভিতে দেখতে পারবেন।

/আরআই/এমআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম