৭ গোলে জিতলো মোহামেডান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৩, ১৮:৪৮আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৮:৪৮

ফেডারেশন কাপ ফুটবলে বড় ব্যবধানে জিতেছে মোহামেডান স্পোর্টিং লিমিটেড। নবাগত আজমপুর উত্তরাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে সাদা-কালোরা। এছাড়া অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডিকে ৩-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে রহমতগঞ্জ।

‘এ’ গ্রুপের ম্যাচে কুমিল্লাতে মঙ্গলবার প্রথমার্ধে মোহামেডান ৩-০ গোলে এগিয়ে ছিল। দলের হয়ে জোড়া গোল করেছেন মুজাফররোভ ও সাজ্জাদ। মুজাফররোভ ৪ ও ৫৩ মিনিটে এবং সাজ্জাদ ৫১ ও ৬১ মিনিটে লক্ষ্যভেদ করেন। এছাড়া অলিভিয়েরা ৭, দানিয়েল ৪০ ও ইমন ৫২ মিনিটে একটি করে গোল করে দলকে বড় জয় এনে দিতে অবদান রেখেছেন। গ্রুপে টানা দ্বিতীয় জয়ে শফিকুল ইসলাম মানিকের দল কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত করেছে।

অন্য দিকে মুন্সিগঞ্জের মাঠে শেখ জামাল ধানমন্ডি রহমতগঞ্জের কাছে হেরেছে। প্রথমার্ধে পুরনো ঢাকার দলটি ২-০ গোলে এগিয়ে ছিল। ফাতখুল্লোভ ১৫, মোরাইস ৪৫ ও ভ্যালেন্সিয়া ৭৪ মিনিটে একটি গোল করেছেন।

মারুফুল হকের দল চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি। গ্রুপে দুই দল তিন পয়েন্ট করে পেয়েছে। তবে উত্তরা আজমপুর কোনও পয়েন্ট অর্জন করতে পারেনি। তাতে দলটার বিদায় অনেকটা নিশ্চিত।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ আগস্ট, ২০২৬)
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
বিয়ে করলেন অর্জুন রামপাল! পাত্রী কে?
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার 
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
চলন্ত এসি বাসে আগুন, জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করলো স্থানীয়রা
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে