৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে বসুন্ধরা জয়ী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৩, ২০:৩৬আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ২০:৩৬

ফেডারেশন কাপ ফুটবলে ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে জয়ী হয়েছে বসুন্ধরা কিংস। গোপালগঞ্জের মাঠে অস্কার ব্রুজনের দল ৪-৩ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। টানা দ্বিতীয় জয়ে বি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শিরোপাপ্রত্যাশীরা।

ম্যাচের শুরু থেকে বসুন্ধরা আক্রমণে। ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোলও আসে। বক্সে ঢুকে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে রবিনহো লক্ষ্যভেদ করেন।

৩৬ মিনিটে রবিনহোর থ্রু থেকে গফুরভ বক্সে ঢুকে প্লেসিং করে ব্যবধান দ্বিগুণ করেন। দুই মিনিট পর মুক্তিযোদ্ধা এক গোল শোধ দেয়। আগুয়ান গোলকিপারের ওপর দিয়ে সতীর্থের পাসে ইমানুয়েল গোল করেন।

৪৮ মিনিটে রবিনহোর ক্রসে সুমন রেজার হেড জাল খুঁজে নিলে বসুন্ধরা ৩-১ গোলে এগিয়ে যায়। বিরতির পর খেলা আরও জমে ওঠে।

৫২ মিনিটে রবিনহো পেনাল্টি মিস করেন। স্পট কিক থেকে রবিনহোর শট ক্রস বারে লেগে ফিরে এলে গোল পাওয়া হয়নি।

শেষের দিকে গোল হয়েছে আরও তিনটি। দোরিয়েল্তন ৮২ মিনিটে গোল পান। এরপরই ইমানুয়েল ও সেলেমানি দুটো গোল শোধ দিলেও মুক্তিযোদ্ধা হার এড়াতে পারেনি।

দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী গোলশূন্য ড্র করেছে ফর্টিসের সঙ্গে। আকাশী-নীল জার্সিধারীদের শেষ আটে ওঠাও একপ্রকার নিশ্চিত।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান