নেইমারদের দেশে যাচ্ছেন বাংলাদেশের ডিফেন্ডার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৩, ১৮:৫৩আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৮:৫৬

২০১৯ সালে প্রথমবার সরকারি উদ্যোগে ব্রাজিলে উন্নত প্রশিক্ষণে গিয়েছিলেন নাজমুল আখন্দ। তিন বছর পর নিজের উদ্যোগেই নেইমারদের দেশে যাচ্ছেন এই ডিফেন্ডার। সেখানকার সাও পাওলো শহরের সালতো ক্লাবে তিন মাসের জন্য অনুশীলনের সুযোগ পেয়েছেন। মোহামেডানের এই ফুটবলারের ভিসাও হয়ে গেছে। আগামী কয়েক দিনের মধ্যেই ঢাকা ছাড়বেন।

তিন বছর আগে নাজমুলসহ অন্যদের ব্রাজিলের গামা শহরের ক্লাবে অনুশীলন করার সুযোগ হয়েছিল। তখনই স্থানীয় অনেকের সঙ্গে যোগাযোগ তৈরি হয় তার। ঢাকায় এসে নাজমুল এই যোগাযোগটা রক্ষা করেছেন। এবার সুযোগ পেতেই সেটি লুফেও নিয়েছেন। এখন সাও পাওলো ক্লাবের সালতো ক্লাবে তিন মাসের অনুশীলনের পাশাপাশি দীর্ঘমেয়াদে খেলার সুযোগও থাকবে তার। তবে এর আগে ট্রায়ালে টিকতে হবে।

সব কিছুর বিস্তারিত জানিয়ে নাজমুল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ব্রাজিলে আবারও অনুশীলন করার সুযোগ এসেছে। ভিসা পেয়েছি। মোহামেডান ক্লাব কর্তৃপক্ষও ইতিবাচক সংকেত দিয়েছে। আশা করছি, তিন মাস অনুশীলন করে নিজেকে আরও শাণিত করতে পারবো। লক্ষ্য থাকবে সেখানকার ক্লাবে খেলার সুযোগ করে নেওয়ার।’

নাজমুলকে আপাতত বিমানের টিকিট নিজের পকেট থেকে দিতে হচ্ছে। সেখানে থাকা ও খাওয়া ক্লাব বহন করবে। তবে ট্রায়ালে টিকে গেলে ক্লাব তখন টিকিটের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে রেখেছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী