জয়ের পরও দর্শক-শিষ্যদের সমালোচনায় গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০২৩, ১৩:৩৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ১৩:৩৭

টানা তৃতীয় পরাজয়ের শঙ্কায় ছিল ম্যানচেস্টার সিটি। তাতে প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে প্রায় ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল। টটেনহামের বিপক্ষে দুই গোলে পিছিয়ে থেকেও ৪-২ গোলের জয় নিশ্চিত করে মান রক্ষা করেছে সিটিজেনরা। ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা তার পরেও সন্তুষ্ট হতে পারেননি। ম্যাচের পর খেলোয়াড়সহ দর্শকদের আক্রমণ করে কথা বলেছেন।

টটেনহাম প্রথমার্ধের শেষ দিকে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পেরেছিল। ৪৪ মিনিটে একটি গোল করেন কুলুসেভস্কি ও ৪৫+২ মিনিটে এমারসন। বিরতি থেকে ফিরেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় সিটি। ৫১ মিনিটে আলভারেজের গোলের পর ৫৩ মিনিটে স্কোর ২-২ করেন আর্লিং হালান্ড। পরে ৬৩ ও ৯০ মিনিটে মাহরেজ দু’বার জাল কাঁপিয়ে ৪-২ গোলের জয় নিশ্চিত করেছেন।

অবশ্য এই ম্যাচেই পরাজয়ের শঙ্কা ছিল বলে নিজ দর্শকদের দুয়ো শুনেছে সিটি। যা গার্দিওলার কাছে মোটেও ভালো লাগেনি। ম্যাচের পর দর্শকদের সমালোচনা করে বলেছেন, ‘৪৫ মিনিট পর্যন্ত দর্শকরা চুপ ছিল। তারা দুয়ো দিয়েছে, কারণ আমরা হারতে যাচ্ছিলাম। তবে দ্বিতীয়ার্ধে ভালো খেলাতেই দৃশ্যপট বদলেছে।’

দর্শকদের সমালোচনা করলেও তাদের চিরচেনা রূপে ফিরে পেতে চান গার্দিওলা, ‘আমি আমার ভক্তদের ফিরে পেতে চাই।’

তার পর শিষ্যদেরও সমালোচনা করেন তিনি। তার কথা, হয়তো ৫ বছরে ৪ প্রিমিয়ার লিগ শিরোপা জেতাতেই তারা বেশ আত্মতুষ্টিতে ভুগছে, ‘দর্শকদের মতো ছেলেরাও বোধহয় একই অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। হতে পারে আমরা ৫ বছরে ৪ শিরোপা জেতায় ছেলেরা আত্মতুষ্টিতে ভুগছে। কিন্তু ওদের মধ্যে সেই ক্ষুধা, সাহসটা ছিল না। আজ হয়তো ভাগ্যবান ছিলাম। তবে নিজেদের না বদলালে পয়েন্ট হারাতে থাকবো।’       

১৮ ম্যাচে আর্সেনাল ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। ১৯ ম্যাচে ম্যানসিটি ৪২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয়স্থানে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী