কুল-বিএসজেএ মিডিয়া কাপ

বাংলা নিউজকে টাইব্রেকারে হারালো ঢাকা ট্রিবিউন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৩, ১৭:০২আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৭:০৪

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে শনিবার (২১ জানুয়ারি) প্রথম দিনের খেলায় বাংলা নিউজ২৪ডটকমকে টাইব্রেকারে হারিয়েছে ঢাকা ট্রিবিউন। ম্যাচ সেরা হন ঢাকা ট্রিবিউনের অধিনায়ক ফজলে রাব্বি মুন। এছাড়া প্রথম দিনে জয় পাওয়া অন্য দলগুলো হচ্ছে—সময়ের আলো, জাগো নিউজ, টি-স্পোর্টস, আর টিভি, ডেইল স্টার, এটিএন বাংলা, কালবেলা।

এবার ৩২টি মিডিয়া হাউজ নিয়ে স্কয়ার টয়লেট্রিজের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আমন্ত্রণমূলক কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল আজ  (শনিবার) থেকে শুরু হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ টি এম সাঈদুজ্জামান, সাবেক জাতীয় ফুটবলার সাইফুর রহমান মনি, বাংলাদেশ স্পোটর্স জার্নালিস্টস অ্যঅসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সহ সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলা নিউজকে টাইব্রেকারে হারালো ঢাকা ট্রিবিউন প্রথম দিন খেলায় সবচেয়ে বড় জয় পেয়েছে ডেইলি স্টার। ডেইলি স্টার ৩-০ গোলে হারিয়েছে বিটিভিকে। ডেইলি স্টারের মতো টি-স্পোর্টসও ৩-০ ব্যবধানে জয় পেয়েছে। ডেইলি সানকে ৩-০ গোলে হারিয়েছে টি-স্পোর্টস। মাছরাঙা টেলিভিশনকে ০-২ গোলে হারিয়েছে সময়ের আলো। জাগো নিউজ ১-০ ব্যবধানে হারিয়েছে আজকের পত্রিকাকে। সমান ব্যবধানে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়েছে এটিএন বাংলা। ম্যাচ সেরা নির্বাচিত হন কামরুজ্জামান রাজীব।

ঢাকা পোষ্টকে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হারিয়েছে আরটিভি। বাংলা নিউজ ২৪.কম ও ঢাকা ট্রিবিউনের ম্যাচটিও টাইব্রেকারে গড়ায়। ৫-৪ ব্যবধানে ম্যাচ জেতে ঢাকা ট্রিবিউন। এছাড়া বাংলা ভিশনের বিপক্ষে কালবেলাকে ২-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়।

/আরআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের