রোনালদোকে নিয়েও শিরোপার স্বপ্ন দেখতে পারছে না আল নাসর!

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৩, ১৬:০৫আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৬:০৮

সৌদি প্রো লিগে অপেক্ষার প্রহর ফুরিয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোর। অভিষেক ম্যাচ খেলেছেন ঠিকই। কিন্তু সেটা স্মরণীয় হলো না। ইত্তিফাক এফসির বিপক্ষে তার দল আল নাসর ১-০ গোলে জিতলেও মারসুল পার্কে স্কোরশিটে নাম তুলতে পারেননি। তবে রোনালদোর উপস্থিতিতে লিগ জয় সহজ হবে, এমনটাও মনে করেন না দলটির কোচ রুদি গার্সিয়া।  

প্যারিস সেন্ত জার্মেইর বিপক্ষে গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচে আলো ছড়ানোর পর পর্তুগিজ যুবরাজকে নিয়ে প্রত্যাশাটা ছিল পাহাড়সম। কিন্তু পুরোটা সময় মাঠ দাপিয়ে বেড়ালেও গোলের দেখা পাননি। সুবর্ণ সুযোগটি ছিল প্রথমার্ধে। ফ্রি কিক থেকে শট নিলে সেটা ক্রসবারের ওপর দিয়ে গেছে। তাছাড়া সতীর্থদের দিয়ে সুযোগ তৈরি করেও সফল হতে পারেননি। ৩১ মিনিটে অ্যান্ডারসন তালিস্কার হেড থেকেই আসে জয়সূচক গোল। তাতে পুনরায় লিগের শীর্ষে চলে এসেছে আল নাসর। এক পয়েন্ট কম নিয়ে তাদের পরেই আছে আল হিলাল।

২০০ মিলিয়ন ইউরোতে আল নাসরে আসার পর রোনালদোর অভিষেকটা বহুল আকাঙ্ক্ষিত হয়ে দাঁড়িয়েছিল। দুই ম্যাচ নিষেধাজ্ঞার কারণে সেটা বিলম্বিত হয়েছে। অভিষেকে ইত্তিফাক এফসির বিপক্ষে গোল না পেলেও তার উপস্থিতি দলকে জেতাতে অবদান রেখেছে বলে মনে করেন আল নাসর কোচ রুদি গার্সিয়া, ‘যখন রোনালদোর মতো একজন খেলোয়াড় দলে থাকে। তখন সেটা ইতিবাচক হয়ে দাঁড়ায়। কারণ তার উপস্থিতি ডিফেন্ডারদের মনোযোগ বিক্ষিপ্ত করতে ভূমিকা রাখে। একমাত্র গোলের বেলায় সেটাই হয়েছে।’

অবশ্য রোনালদোর গোল করতে না পারার জন্য পর্যাপ্ত বিশ্রামের অভাবকে টেনে আনলেন তিনি, ‘ওর জন্য আমরা সুযোগ তৈরি করেছি। খেলোয়াড়দেরও বলেছি রোনালদো-তালিস্কাকে ঘিরে আক্রমণে বৈচিত্র্য তৈরি করতে। তবে এটা ভুলে গেলে চলবে না সে পিএসজির বিপক্ষে খেলেছে এবং পর্যাপ্ত বিশ্রাম পায়নি।’

তবে রোনালদোকে নিয়ে লিগ জয় সহজ হবে- এমনটা মনে করেন না গার্সিয়া, ‘রোনালদোর থাকার পরেও সৌদি লিগ জয় সহজ হবে না। সেটার কারণ প্রতিযোগীদের শক্তিমত্তা।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে