ভারতে মৃত সেই ফুটবলারের মরদেহ বাংলাদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৩, ২০:০৮আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২১:৩৬

ভারতের জলপাইগুড়িতে একটি ফুটবল টুর্নামেন্ট (সোমবার) খেলার সময় মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশের সাবেক ফুটবলার হানিফ রশীদ ডাবলু। সেখানে নানা আনুষ্ঠানিকতা শেষে সাবেক এই ডিফেন্ডারের মরদেহ বাংলাদেশে এসে পৌঁছেছে।

সাবেক ফুটবলারদের সংগঠন সোনালি অতীত ক্লাবের সভাপতি হাসানুজ্জামান খান বাবলু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ডাবলুর মরদেহ নিয়ে গাড়ি এখন ঢাকার পথে। ভারত সরকার খুব আন্তরিক ছিল ডাবলুর মরদেহ দ্রুত বাংলাদেশে প্রেরণের জন্য। এছাড়া আমাদের সাবেক ফুটবলার আব্দুল গাফফারও অনেক চেষ্টা করেছেন। সবার চেষ্টায় ওর মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরছে।’

৫৬ বছর বয়সী ডাবলুর মৃতদেহ প্রথমে কাল সকাল দশটায় ক্লাব প্রাঙ্গণে আনা হবে। সেখানে শ্রদ্ধা জানানোর পর বাফুফে ভবন সংলগ্ন মাঠে প্রথম জানাজা হবে। ফকিরেরপুল মসজিদে বাদ আসর আরেকটি জানাজা হবে। এরপর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি