‘ব্রাজিল যেতে পারছি শুনে আম্মা কেঁদেই চলেছেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২৩, ১৯:০৭আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ২১:১১

ব্রাজিলের সাও পাওলো শহরের সালতো ক্লাবে তিন মাসের জন্য অনুশীলনের সুযোগ পেয়েছেন নাজমুল আখন্দ। কিন্তু সুযোগ পেলেও সেখানে যাওয়ার অর্থ সংগ্রহ করতে পারছিলেন না। এসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তিনি বৃহস্পতিবার সচিবালয়ে ফুটবলার নাজমুলের হাতে ৩ লাখ টাকার চেক তুলে দিয়েছেন। 

নাজমুলের স্বপ্ন পূরণ হওয়ার খবর শুনে তার পরিবারও ভীষণ আপ্লুত। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘আমি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ। তিনি মাত্র দুই দিনের মধ্যে আমাকে ব্রাজিলে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। যা আমার জন্য অকল্পনীয় ছিল। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। ব্রাজিল যেতে পারছি শুনে আম্মা আনন্দে কেঁদেই চলেছেন। আমি মন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে।’

চেক প্রদানকালে নাজমুলের জন্য শুভকামনা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘নাজমুলের বিষয়টি যখনই আমার দৃষ্টিগোচর হয়েছে, তখনই তাকে সহায়তার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আমি নাজমুলকে শুভকামনা জানাই। সে ব্রাজিলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে; যা নিঃসন্দেহে গর্বের। আমি বিশ্বাস করি, নাজমুল সেখানে দেশের জন্য খেলবে, নিজেকে সমৃদ্ধ করবে। দেশের জন্য গৌরব বয়ে নিয়ে আসবে।’
 

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী