ফ্লাডলাইটে অনুশীলন না হওয়ায় সমস্যা দেখছেন না বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪১আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪১

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে শুক্রবার। চার জাতির টুর্নামেন্টে অন্যতম ফেভারিট স্বাগতিক বাংলাদেশ। সাফের এই টুর্নামেন্টটি বাংলাদেশের জন্য পয়মন্তই বলা চলে। গত বছর সিনিয়রদের আসরে ট্রফি এসেছে। এর আগে অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টেও শিরোপা জিতেছে গোলাম রব্বানী ছোটনের দল। এবার ঢাকার মাঠেও শিরোপা হাতছাড়া করতে চাইছেন না সফল এই কোচ।

ঢাকায় রাউন্ড রবিন লিগ পর্বে স্বাগতিকদের সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়। স্বাভাবিকভাবেই কৃত্রিম আলোয় অনুশীলনটা জরুরি। অথচ স্বাগতিকরা অনুশীলন করেছে দিনের আলোয়! তবে কোচ তাতে সমস্যা দেখছেন না।

বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে কাল নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে। অংশগ্রহণকারী সবদল স্বাগতিকদের অন্যতম ফেভারিট মনে করছে। স্বাগতিক কোচ গোলাম রব্বানী ছোটনের কাছে ফ্লাডলাইট নিয়ে প্রশ্ন যেতেই উত্তর দিয়েছেন এভাবে, ‘আমাদের এতে সমস্যা হবে না। এভাবে খেলে অভ্যস্ত আছি। আশা করছি, প্রত্যাশা মতো ফল হবে। মেয়েরা সেভাবেই প্রস্তুতি নিয়েছে।’

এদিকে কমলাপুরের মাঠে খেলা দেখতে হলে দর্শকদের ৫০ টাকা করে টিকিট কেটে মাঠে প্রবেশ করতে হবে। বাফুফে ভবন ও স্টেডিয়াম সংলগ্ন জায়গায় মিলবে টিকিট। এছাড়া খেলা দেখা যাবে ইউটিউবেও।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের