চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি চেলসি-পিএসজি

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৮আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:১৮

দুই প্রায় দুই মাস বিরতির পর আজ শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগ। গ্রুপ পর্ব শেষে রাউন্ড ষোলোর খেলায় মঙ্গলবার রাতে মুখোমুখি হচ্ছে দুই শক্তিশালী দল চেলসি ও প্যারিস সেন্ট জার্মেই। রাতের অপর খেলায় নামবে বেনফিকা ও জেনিত সেন্ট পিটার্সবার্গ। দুটি খেলাই বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় অনুষ্ঠিত হবে। পিএসজি বনাম চেলসি
এ নিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে চেলসি ও পিএসজি। ২০১৪ সালে কোয়ার্টার ফাইনালে পিএসজিকে হারিয়ে সেমি-ফাইনালে উন্নীত হয় চেলসি। তবে গত আসরের শেষ ষোলতে জয় হয় পিএসজির। আজ কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে চেলসি অতিথি হিসেবে খেলতে যাবে পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে।

ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি চলতি ঘরোয়া লিগে এখনও অপরাজিত রয়েছে। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানের দলটির চেয়ে ২৪ পয়েন্ট এগিয়ে থাকা পিএসজির লিগ শিরোপা জয় অনেকটাই নিশ্চিত। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ধুঁকতে থাকা বর্তমান চ্যাম্পিয়ন চেলসি রয়েছে ১২তম স্থানে।

দু’দলের সর্বশেষ পাঁচবারের দেখায় অবশ্য কেউই এগিয়ে নেই। একবার করে জয়ের বিপরীতে দু’দল ড্র দেখেছে তিনবার।

এদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজি নিজেদের শেষ পাঁচ ম্যাচের কোনওটিতে হারেনি। চার জয়ের বিপরীতে ড্র করেছে একটি ম্যাচে। অন্যদিকে নিজেদের শেষ পাঁচ খেলায় তিনটি জয়ের বিপরীতে গাস হিডিঙ্কের শিষ্যরা ড্র করেছে দুটি ম্যাচে।

সব প্রতিযোগিতা মিলে সর্বশেষ ১২ ম্যাচে অপরাজিত চেলসি। পিএসজির অপরাজিত থাকার কীর্তিটা আরও বড়। ফ্রেঞ্চ লিগে গত মার্চের পর থেকে টানা ৪৪ ম্যাচে হারেনি ইব্রাহিমোভিচের দল। দেখা যাক ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের লড়াইয়ে শেষ হাসি কে হাসে!

/এমআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী