বাংলাদেশের জয়ের পর হাসপাতালে অধিনায়ক শামসুন্নাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৮আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৮

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। তিন গোলের মধ্যে একটি অধিনায়ক শামসুন্নাহারের। দারুণ খেলছিলেন এই ফরোয়ার্ড। কিন্তু দুর্ভাগ্য, ৪৪ মিনিটে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের এক ডিফেন্ডারের ট্যাকলে মাটিতে লুটিয়ে পড়েন। শেষ পর্যন্ত মাথায় আঘাত নিয়ে মাঠ থেকে উঠে যেতে হয়েছে। তবে বাংলাদেশের জয়ের পর তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। রাতেই শামসুন্নাহারকে স্থানীয় একটি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য নেওয়া হয়েছে।

বিরতির সময় মাঠেই সাইডলাইনে প্রাথমিক চিকিৎসা চলে শামসুন্নাহারের। সেখানেই শুয়ে ছিলেন বেশ কিছুক্ষণ। এরপর ম্যাচ শেষে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

তবে বাংলাদেশ অধিনায়কের শারীরিক অবস্থা ততটা খারাপ নয় বলে কোচ গোলাম রব্বানী ছোটন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বলেছেন। তার ভাষায়, ‘শামসুন্নাহার মাঠ থেকে চলে যাওয়ার পর খেলায় কিছুটা ছন্দপতন হয়।ব্যাথা পাওয়ার পর কিছু সময় স্মৃতিভ্রষ্ট হয়ে গিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা স্বাভাবিক হয়েছে। তাকে এখন হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে কিছু পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। তবে আশা করছি, পরশু দিন ম্যাচে তাকে পাওয়া যাবে।’

/টিএ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের