সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন সাবিনা-সানজিদারা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৩১

এই বছরে ফিফা উইন্ডোর সবগুলো স্লটই বেশ ভালোভাবে কাজে লাগাতে চায় বাংলাদেশ। সেটা ছেলেদের পাশাপাশি মেয়েদের খেলাতেও। তাই পরিকল্পনা অনুযায়ী সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল বছরের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে। অলিম্পিক বাছাইয়ের প্রস্তুতি হিসেবে আগামী ১৮ ফেব্রুয়ারি তাদের মাঠে হবে সাবিনা-সানজিদাদের পরীক্ষা।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশের অবস্থান ১৪০তম, সিঙ্গাপুর ১৩৪। প্রথম ম্যাচটি ফিফা টায়ার ওয়ান হলেও পরেরটি হবে অনানুষ্ঠানিক। পরের দিন একই দলের বিপক্ষে হবে শুধুমাত্র প্রস্তুতি ম্যাচ। 

সিঙ্গাপুরের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচটি নিশ্চিত করে বাফুফের নারী উইং কমিটর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এসে বলেছেন, ‘আমরা সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিলাম। তবে ওরা একটির বেশি খেলতে রাজি হয়নি। আপাতত একটি ফিফা প্রীতি ও একটি প্রস্তুতি ম্যাচ খেলছি।’

মার্চের পর এপ্রিলে ঢাকায় কম্বোডিয়ার বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ইঙ্গিতও দিয়ে রেখেছেন বাফুফের নারী উইংয়ের এই কর্মকর্তা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে