ভারতের বিপক্ষে অসাধারণ খেলে বাংলাদেশ গোলকিপার যা বললেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:২১আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৯

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ভারত-বাংলাদেশ সমানে সমান লড়াই করেছে। তাতে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। বেশ কয়েকটি গোল সেভ করে দলের অন্যতম ত্রাতা ছিলেন স্বাগতিক বাংলাদেশের গোলকিপার রুপনা চাকমা। যার নৈপুণ্য দেখে ম্যাচশেষে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ভারতের কোচ ময়মল রকি।

গত সেপ্টেম্বরে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপে রুপনার পারফরম্যান্স সবার চোখে পড়েছে। পরিণত হয়ে ওঠা রুপনা এখন তেকাঠির নিচে অন্যতম ভরসা। অথচ নিজের পজিশনে দায়িত্ব পালন নিয়ে হিমশিম খেতে হয়েছে একসময়।

ঢাকায় আগের দিন বিশেষ করে ম্যাচের সাত মিনিটে ভারতের সুমিতা কুমারী বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দূরের পোস্টে শট নিলেও পা বাড়িয়ে সেই শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দিয়েছেন রুপনা। যা বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বের কথাই মনে করিয়ে দিচ্ছে।

অসাধারণ সেভ নিয়ে আজ জিম সেশন শেষে রুপনা বলেছেন, ‘এগুলো আমার কাছে স্বাভাবিক মনে হয়। প্র্যাকটিসে এমন অনেক সেভ করেছি। আসলে যখন বল আসে, ডিফেন্স ভাঙার পর আমার ওপরই দলের সব ভরসা থাকে। জানি বল এলে আমাকে সেভ দিতেই হবে। আমার দায়িত্ব যা ছিল, সেটা পালন করেছি।’

বাংলাদেশের সামনে রয়েছে আরও ম্যাচ। লক্ষ্য তাদের ফাইনাল। সেখানে প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে ভারত কিংবা নেপাল। তাই রুপনার জন্য আরও বড় পরীক্ষা অপেক্ষা করছে।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের