আবারও আলোচনায় কোটি টাকার সুপার কাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩৬

কোটি টাকার সুপার কাপ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। নির্ধারিত হয়েছে টুর্নামেন্ট সূচি। শুধু স্পন্সরশিপ আর ভেন্যু নিয়ে কিছু জটিলতা রয়ে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান থেকে শুরু করে ভেন্যুও শিগগির চূড়ান্ত হয়ে যাবে।

ছয় দলের কোটি টাকার সুপার কাপের চূড়ান্ত পর্ব ২ এপ্রিল শুরু হয়ে ১৩ এপ্রিল শেষ হবে। তিনটি করে দল দুই গ্রুপে খেলবে। প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল খেলবে সেমিফাইনাল। এরপর ফাইনাল। এর আগে হবে বাছাই পর্ব।

সুপার কাপে গত লিগের সেরা চার দল খেলবে চূড়ান্ত পর্বে। এই মাসের ১৪ ও ২৮ ফেব্রুয়ারি বাকি ৭টি দলের মধ্যে বাছাই পর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে ২টি দল পাবে মূল পর্বের টিকেট।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেছেন, ‘টুর্নামেন্ট নিয়ে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে আজও আলোচনা হয়েছে। আমরা আশা করছি, কাল বা আগামী দুয়েকদিনের মধ্যে স্পন্সরশিপের বিষয়টি চূড়ান্ত করতে পারবো। ১৪ ফেব্রুয়ারি খুব সম্ভবত ৩টি ম্যাচ থাকবে। এখান থেকে জয়ী তিন দল ও বাকি এক দলসহ মোট ৪ দল নিয়ে ২৮ ফেব্রুয়ারি বাছাইয়ের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।’

সুপার কাপের ভেন্যু নিয়ে জটিলতা রয়েছে। তবে সোহাগ বলেছেন, ‘ভেন্যু নিয়ে কাজ করছি। অবস্থাদৃষ্টে বোঝা যাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সুপার কাপ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। বাছাইয়ের ম্যাচগুলো হয়তো প্রিমিয়ার লিগের ভেন্যুগুলোতে করতে পারবো। কিন্তু মূল পর্ব হবে কেন্দ্রীয় ভেন্যুতে। ওই সময় লিগসহ অন্যান্য খেলা বন্ধ থাকবে।’

কোটি টাকার প্রাইজমানি বাড়বে কিনা-এমন প্রশ্নের উত্তরে বাফুফে সাধারণ সম্পাদক বলেছেন, ‘এটা নিয়ে বোর্ড মিটিংয়েও আলোচনা হয়েছে। আমাদের পক্ষ থেকে বলেছি প্রাইজমানি ও পার্টিসিপেশন ফি যেন আরও বেশি আশাব্যাঞ্জক হয় এবং বাফুফের পক্ষ থেকে যেন টুর্নামেন্ট আরও রঙিন করা হয়। এগুলো নিয়ে আমরা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবো।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি