দুই লাল কার্ডের ম্যাচে গ্রুপ সেরা বসুন্ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২০আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:২০

ফেডারেশন কাপ ফুটবলে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বসুন্ধরা কিংস। দুই লাল কার্ডের ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে অস্কার ব্রুজনের দল। দিনের অন্য ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ২-১ গোলে নবাগত ফর্টিস এফসিকে হারিয়েছে। তাতে চট্টগ্রাম আবাহনী হেরেও ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।

গ্রুপে বসুন্ধরার তিন ম্যাচে অর্জন ৯ পয়েন্ট। সমান ম্যাচে চট্টগ্রাম ৪, মুক্তিযোদ্ধার ৩ ও ফর্টিসের এক পয়েন্ট।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ম্যাচ ঘড়ির ৪১ মিনিটে এগিয়ে যায় বসুন্ধরা। রবিনহোর কর্নারে প্রায় বাইলাইন থেকে হেড করেন ইয়াছিন আরাফাত। বক্সের ভেতরে চলতি বলেই তপু জোরালো হেডে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দিয়েছেন।

৫৪ মিনিটে মিগুয়েল পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে বসুন্ধরাকে আরও ভালো অবস্থানে নিয়ে গেছেন। ৮৫ মিনিটে আবার লাল কার্ড দেখেছেন উভয় দলের দুই খেলোয়াড়। সরাসরি মার্চিং অর্ডার পেয়ে মাঠ ছেড়েছেন বসুন্ধরার সুমন রেজা ও চট্টগ্রাম আবাহনীর মোহাম্মদ তারেক। শেষ ৫ মিনিট দুই দলই এক জন কম নিয়ে খেলেছে। তাতে অবশ্য স্কোরলাইনে কোনও হেরফের হয়নি।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী