ভূমিকম্পে মারা গেছেন তুর্কি গোলরক্ষক আহমেত ইয়ুপ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৪আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১০

তুর্কি গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কাসলান মারা গেছেন। গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পরে তিনি মারা যান বলে নিশ্চিত করেছে তার ক্লাব ইয়েনি মালত্যাসপোর। বুধবার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভূমিকম্পের পর একটি ধসে পড়া আবাসিক ভবনের নিচে আটকা পড়ে ছিলেন বলে জানা গেছে।

এক টুইট বার্তায় ইয়েনি মালত্যাসপোর বলেছে, ‘আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুর্কাসলান তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পরে প্রাণ হারিয়েছেন। শান্তিতে থাকো। আমরা তোমাকে ভুলব না। তুমি খুবই ভালো মানুষ।’

ভূমিকম্পে মারা গেছেন তুর্কি গোলরক্ষক আহমেত ইয়ুপ

২৮ বছর বয়সী আহমেত ইয়ুপ তুর্কাসলান ২০২১ সালে যোগদানের পর তুর্কি দ্বিতীয় বিভাগের ক্লাব ইয়েনি মালত্যাসপোরের হয়ে ছয়বার খেলেছেন।

এদিকে ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে থামছে না মৃত্যুর মিছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই দেশে প্রাণঘাতী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮০০ জনে।

দুই দেশের কর্তৃপক্ষের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পে তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৮৯৪ জন। অন্যদিকে তুরস্কের প্রতিবেশী সিরিয়ায় নিহত দাঁড়িয়েছে ১ হাজার ৯৩২ জন। সিরিয়ায় নিহতদের বেশির ভাগই বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে।

সূত্র: বিবিসি

/এনএআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে