এইচএসসি পরীক্ষার ফল

নারী ফুটবলারদের পাশাপাশি সাফল্য পেয়েছেন অলিম্পিয়ান দিয়াও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২২আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৬

সারা বছর নারী ফুটবল নিয়ে ব্যস্ত থাকতে হয় তাদের। তবে শত ব্যস্ততার মাঝে পড়াশোনা চালিয়ে যেতেও কার্পণ্য ছিল না আঁখি খাতুন-শামসুন্নাহারদের। বুধবার এইচএসসি পরীক্ষার ফল বেরিয়েছে। তাতে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন জাতীয় দলের ৪ ফুটবলার।

উত্তীর্ণরা পৃথক পৃথক বিভাগ থেকে পাস করেছেন। তাদের মধ্যে রেহানা আক্তার পেয়েছেন জিপিএ ৪.৫৮। ঋতুপর্ণা চাকমা ও আঁখি খাতুন ৪.৫০ এবং শামসুন্নাহার সিনিয়র ২.৫৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তাদের কেউ বিকেএসপি কিংবা নিজ জেলা থেকে পরীক্ষা দিয়ে পাস করেছেন।

জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন মেয়েদের সাফল্য দেখে ভীষণ আনন্দিত, ‘ওরা খেলার পাশাপাশি পড়াশোনা করেছে। যে কারণে আজ সাফল্য এসেছে। আমি ওদের এমন ফলে ভীষণ খুশি।’

দিয়া সিদ্দিকী (বামে) শুধু ফুটবলার নয় দেশের অন্যতম সেরা আর্চার টোকিও অলিম্পিকে খেলা দিয়া সিদ্দিকীও বিকেএসপি থেকে জিপিএ ৫ পেয়ে ক্রীড়াঙ্গনে সবার মুখে হাসি ফুটিয়েছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মাস পর শিল্পে বাড়লো গ্যাসের চাপ, স্বস্তি ফিরছে কারখানায় 
দুই মাস পর শিল্পে বাড়লো গ্যাসের চাপ, স্বস্তি ফিরছে কারখানায় 
‘অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন হ্রাস পায়, দাম বেড়ে যায়’
‘অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন হ্রাস পায়, দাম বেড়ে যায়’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
একাদশে ভর্তির ফল প্রকাশ, যেভাবে জানবেন
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন