রিয়ালকে হারালেও আল হিলালের সবাই পাবেন ২ কোটি ৮৩ লাখ টাকা!

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩০

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারানোর পর সৌদি আরবকে নিয়ে গুজব রটেছিল। অবিশ্বাস্য জয়ে দলটির খেলোয়াড়দের নাকি কোটি টাকা মূল্যের বিলাসবহুল গাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদির প্রভাবশালী যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ব্যাপারটা পরে মিথ্যা প্রমাণিত হলেও এবার সৌদি ক্লাব আল হিলালকে সত্যিই উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালাল।

ক্লাব বিশ্বকাপে এবারই প্রথম কোনও সৌদি ক্লাব ফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেছে। সেমিফাইনালে তারা ৩-২ গোলে হারিয়েছে লাতিন আমেরিকান চ্যাম্পিয়ন ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোকে। অসাধারণ এই জয়ে ক্লাবটির প্রতিটি খেলোয়াড়কে দশ লাখ রিয়াল তথা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৮৩ লাখ ৯৬ হাজার টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন!

কিংডম হোল্ডিং কোম্পানির চেয়ারম্যান প্রিন্স তালাল ক্লাবটির একজন বড় সমর্থক হিসেবে পরিচিত। আর্থিক পুরস্কারের ঘোষণা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেই দিয়েছেন। সেখানে আরও জানিয়েছেন, ফাইনাল জিতলে একই পরিমাণ বোনাস আল হিলাল খেলোয়াড়রা পাবেন। শিরোপা নির্ধারণী ম্যাচে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।   

শুধু সৌদি প্রিন্স তালালের তরফ থেকেই নয়। ঐতিহাসিক জয়ে আল হিলালের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন সৌদির ক্রীড়া মন্ত্রী ও প্রিন্স আব্দুলআজিজ আল ফয়সালও। সৌদি স্পোর্টস চ্যানেল এসএসসি জানিয়েছে, দলের প্রতিটি খেলোয়াড় তার কাছ থেকে ৫ লাখ রিয়াল পুরস্কার পাবেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৪১ লাখ ৯৮ হাজার টাকা!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের