ঘরের মাঠে বায়ার্নে পুড়লো পিএসজি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৯

নিজেদের মাঠে বায়ার্ন এভাবে আগুন ঢেলে দিয়ে যাবে কল্পনায়ও হয়তো আসেনি পিএসজির। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে পিএসজির মাঠ পার্ক দেস প্রিন্সেসে এসে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলের জয় তুলে নিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। কিংসলি কোম্যানের একমাত্র গোলে শেষ আটের পথে হুলিয়ান নাগেলসমানের দল।

আসরে একটি ম্যাচও হারেনি বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার রাতে ম্যাচে ফেবারিট পিএসজিকে হারিয়ে শেষ আটে এক পা এগিয়ে রাখলো জার্মানরা।

নিজেদের হারিয়ে খোঁজা পিএসজির ওপর বেশিরভাগ সময়ই আধিপত্য বিস্তার করে খেলে বার্য়ান। ম্যাচের প্রথমার্ধে কোনও গোল না হলেও ৫৩টি মিনিটে পিএসজির জালে বল খুঁজে পায় কোম্যান। ব্যবধান দ্বিগুণ করার সুযোগও ছিল তাদের।

এদিকে ম্যাচ শুরুর আগে ইনজুরিতে ভুগছিলেন লিওলেন মেসি ও কিলিয়ান এমবাপ্পে। শুরুর একাদশে মেসিকে দেখা গেলেও এমাবাপ্পে ছিলেন না। মেসি-নেইমার যেন চিরচেনা মাঠে বড্ড অপরিচিত। পরবর্তীতে এমবাপ্পে নামলেও তেমন কিছু করতে পারেনি। বায়ার্নের ডিফেন্সের কাছে পরাস্ত হয়েছে একাধিকবার।

মেসির বলও জালের ঠিকানা খুঁজে পায়নি এদিন। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পিএসজিকে। ফিরতি লেগ আগামী ৮ মার্চ বায়ানের মাঠে অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে পিএসজি ২-০ গোল দিতে পারলেই শেষ আট যাওয়ার সম্ভবনা থাকবে। সূত্র: ইএসপিএন

/এলকে/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের