জোড়া গোলের পর লা লিগার শীর্ষ পাঁচে বেনজিমা

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৩

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেও ক্লাব ফুটবলে শাসন করে যাচ্ছেন কারিম বেনজিমা। লা লিগায় এলচের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-০ গোলে জেতার দিনে জোড়া গোল করেছেন। তাতে স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলের তালিকায় শীর্ষ পাঁচে প্রবেশ করেছেন তিনি।

তলানির দলের বিপক্ষে টানা আক্রমণ করে খেলেছে রিয়াল। গোলের দেখা পেতো শুরুর ৪ মিনিটেই। কিন্তু ডিফেন্ডার এদের মিলিতাও অল্পের জন্য লক্ষ্য মিস করেছেন। ৪ মিনিট বাদে ভুল হয়নি আসেনসিওর। নিচু শটে জাল কাঁপিয়ে দলকে এগিয়ে দেন তিনি। ৩০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন বেনজিমা। তাতে ২২৯ গোল নিয়ে মাদ্রিদ লিজেন্ড রাউল গনসালেসকে পেছনে ফেলেছেন। গত মাসে আরেক ক্লাব কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকেও পেছনে ফেলেছেন তিনি। ফরাসি স্ট্রাইকার ৪৫+১ মিনিটে আবার পেনাল্টি থেকে জাল কাঁপিয়ে স্কোর ৩-০ করেছেন। ৮০ মিনিটে শেষ পেরেকটি ঠুকেছেন লুকা মদরিচ।

এই ম্যাচে ২৩০ গোল করে বেনজিমা পেছনে রয়েছেন হুগো সানচেসের। অ্যাতলেতিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও রায়ো ভায়েকানোর হয়ে খেলা এই মেক্সিকানের গোল-২৩৪। তার আগে রয়েছেন অ্যাথলেটিক ক্লাবের তেলমো জারা। তার গোল ২৫১টি। জারার আগে রয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দুজনের গোল সংখ্যা যথাক্রমে ৩১১ ও ৪৭৪।   

এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে মাদ্রিদের পয়েন্ট ব্যবধান আটে সীমাবদ্ধ থাকলো। ২১ ম্যাচে রিয়ালের সংগ্রহ ৪৮ পয়েন্ট। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের