৫০ হাজার টাকা বেতন চান সাফজয়ী ফুটবলাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩১আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩১

গত বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। জেতার পর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করে বেতন-ভাতা বাড়ানোর আবেদন জানিয়ে আসছিলেন খেলোয়াড়রা। দুই দিন আগে আবারও সাবিনা-কৃষ্ণারা বাফুফে সভাপতির সঙ্গে দেখা করে  বেতন-ভাতা বাড়ানোর বিষয়টি আবার মনে করিয়ে দিয়েছেন। মাসে ৫০ হাজার টাকা বেতনের দাবি তুলেছেন তারা।

মাসিক বেতন শুধু ৫০ হাজার নয়, ম্যাচ ফি ১০০ ডলার করাসহ আরও কিছু সুযোগ-সুবিধা চেয়েছেন জাতীয় নারী দলের ফুটবলাররা। এর মধ্যে মানসম্মত খেলার বুট ও উন্নতমানের খাবারের দাবিও রয়েছে।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন নিজেই রবিবার (১৯ নভেম্বর) এই তথ্য সংবাদ মাধ্যমকে জানিয়ে বলেছেন, ‘মেয়েরা দুই দিন আগে এসে দাবি দাওয়া জানিয়ে গেছে। বেতন ও অন্য সুবিধা বাড়াতে বলেছে। আমিও মনে করি তাদের দাবিগুলো যৌক্তিক। তবে আমার কাছে উপায় থাকলে দিয়ে দিতাম।’

মেয়েদের এই চাওয়া নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাফুফে। কাজী সালাউদ্দিন বলেছেন, ‘মেয়েরা ৫০ হাজার টাকা বেতন চেয়েছে। আমি মনে করি ৩৫-৪০ হাজার দেওয়া উচিত। বুট তো অবশ্যই তাদের প্রাপ্য। খাবারের পিছনে একজনের জন্য ৭০০ টাকা যাচ্ছে। তা বাড়াতে হলে ১২০০ টাকা লাগবে। পুরো প্রক্রিয়ার জন্য অনেক টাকা প্রয়োজন। আমরা ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। এছাড়া আগেও প্রকল্প দেওয়া হয়েছে। এখন দেখা যাক কী হয়।'

উল্লেখ্য, নারী দলের সদস্যরা এখন ১০ থেকে ১৫ হাজার টাকা বেতন পান।

সাম্প্রতিক সময়ে মেয়েদের ফুটবলে স্পন্সর আসছে। এ প্রসঙ্গ ওঠাতেই সালাউদ্দিন বলেছেন, ‘যা পাই তা দিয়ে অনুশীলন ও বেতনসহ তাদের পেছনেই সব চলে যায়। নতুন করে সব দাবি পূরণ করতে হলে অনেক টাকার প্রয়োজন। অর্থ পেলে মেয়েদের সব দাবি পূরণ হবে।’

/টিএ/এফএস/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম