দুর্দান্ত খেলেও ড্র নিয়ে মাঠ ছেড়েছে ম্যানসিটি  

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৫৫

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় প্রথম ৪৫ মিনিট দুর্দান্ত খেলেছে ম্যানচেস্টার সিটি। লাইপজিগের বিপক্ষে পুরো কর্তৃত্ব ছিল তাদের দখলে। ২৭ মিনিটে স্কোরলাইন ছিল ১-০। তবে পরিস্থিতি বদলে যায় দ্বিতীয়ার্ধে। জার্মান ক্লাব একটি গোল শোধ দিলে ব্যাকফুটে চলে যায় তারা। তাতে প্রথম লেগটা নিষ্পত্তি হয়েছে ১-১ ড্রয়ে। 

সর্বশেষ প্রিমিয়ার লিগেও একই পরিণতি হয়েছিল ম্যানসিটির। নটিংহাম ফরেস্টের সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। বিপরীতে লাইপজিগেরও এই ড্রয়ে ৪ ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়েছে।

টানা ষষ্ঠ মৌসুমের মতো কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে খেলা ম্যানসিটি সর্বশেষ ম্যাচ থেকে ৬টি পরিবর্তন এনেছিল। ২৭ মিনিটে এগিয়েও যায় রিয়াদ মাহরেজের গোলে। ব্যবধান বাড়তো পারতো তিন মিনিট পরেও। কিন্তু গোলের সুযোগ কাজে লাগাতে পারেননি রদ্রি।

প্রথমার্ধে পুরোপুরি বিপদে পড়ে যাওয়া লাইপজিগ লক্ষ্যে প্রথম শট নেওয়ার সুযোগ পায় স্টপেজ টাইমে।  

দ্বিতীয়ার্ধেও তাদের রুখে দিচ্ছিলেন ম্যানসিটি গোলকিপার এদেরসন। একবার হতাশ করেছেন আন্দ্রে সিলভাকে। তার পর রুখে দেন ডমিনিক জোবোস্লাইকেও। এক মিনিট পর আর সুযোগ হাতছাড়া করেনি তারা। হালস্টেনবার্গের ভাসানো ক্রসে জাল কাঁপিয়ে দলকে সমতায় ফেরান গাভারদিওল।

শেষ দিকে অবশ্য ম্যানসিটির জয়ের সুযোগ ছিল। বেনঞ্জামিন হেনরিখসের হ্যান্ডবলে পেনাল্টির সম্ভাবনা দেখা যাচ্ছিল। কিন্তু ডাচ রেফারি গোজোবুয়ুক তাদের আবেদনে সাড়া দেননি।

সিটি কোচ পেপ গার্দিওলা পরে বলেছেন, বিষয়টি ভিএআরে চেক করা হয়েছিল। কিন্তু যুক্তরাজ্যের বিটি স্পোর্টের দাবি, বিষয়টা পুনরায় দেখা হয়নি। ম্যাচের পর প্রসঙ্গটি তোলা হলে গার্দিওলা বলেছেন, ‘আমি আসলে ছবিটা দেখিনি। ভিএআরে সেটা দেখা হয়েছে। আর আমরা রেফারির সিদ্ধান্ত নিয়ে কথা বলি না।’

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের