বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে খেলবেন যারা

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২৩, ১২:৫৩আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১২:৫৭

৩৬ বছর পর আর্জেন্টিনা হলো বিশ্ব চ্যাম্পিয়ন। গত ১৮ ডিসেম্বর দোহায় ফ্রান্সকে ফাইনালে হারিয়ে ট্রফি জেতে তারা। তাদের জার্সিতে এখন তিন তারকা। এই নতুন জার্সিতে চলতি মাসে পানামা ও কুরাকাওর বিপক্ষে ঘরের মাঠে দুটি ম্যাচ খেলবে তারা।

এই দুই প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপ জয়ী দলের প্রত্যেককে রেখেছেন তিনি। সঙ্গে যোগ করা হয়েছে ম্যানইউর জার্সিতে ঝলমলে পারফরম্যান্স করা আলেজান্দ্রো গারাঞ্চোকে।

তার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন লাউতারো ব্লাঙ্কো, ম্যাক্সিমো পেরোনে, ভ্যালেন্তিন কারবোনি ও ফাকুন্দো বুওনানোত্তেকে। বিশ্বকাপে ইনজুরির কারণে বাদ পড়ার পর জাতীয় দলে ফিরেছেন জিও লু সেলসো।

আগামী ২৩ মার্চ মনুমেন্টালে পানামার বিপক্ষে প্রথম ম্যাচ। পাঁচ দিন পর সান্তিয়াগো দেল এস্তেরোতে কুরাকাওয়ের বিপক্ষে।

আর্জেন্টিনা দল: ফ্রাঙ্কো আরমানি, জেরোনিমো রুলি, এমিলিয়ানো মার্তিনেজ, হুয়ান ফয়েথ, গঞ্জালো মন্তিয়েল, নাগুয়েল মলিনা, নেহুয়েন পেরেজ, জার্মান পেজ্জেলা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস আকুনা, লাউতারো ব্লাঙ্কো, লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেজ, এঞ্জো ফার্নান্দেজ, ম্যাক্সিমো পেরোনে, এক্সিকুয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, ফাকুন্দো বুওনানোত্তে, থিয়াগো আলমাদা, জিওভানি লু সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া, এমিলিয়ানো বুয়েন্দিয়া, ভ্যালেন্তিন কারবোনি, লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, আলেজান্দ্রো গারাঞ্চো, নিকোলাস গঞ্জালেজ, আলেজান্দ্রো পাপু গোমেজ। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম