রিয়ালকে হারিয়েও সমালোচিত বার্সা, ক্ষুব্ধ জাভি

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০২৩, ১৪:৪৮আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৪:৪৯

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতেছে বার্সেলোনা। চারদিকে উচ্ছ্বাসের জোয়ার থাকা উচিত ছিল, কিন্তু তা নয়। বরঞ্চ সমালোচকরা উঠেপড়ে লেগেছেন। কারণ এই জয় মন ভরাতে পারেনি। কোচ জাভি হার্নান্দেজ বললেন, রিয়ালকে হারানোর পরও বার্সেলোনার সমালোচিত হওয়া প্রমাণ করে তারা বিশ্বের সবচেয়ে কঠিন ক্লাব।

কোপা দেল রে সেমিফাইনালের প্রথম লেগে বার্সা ১-০ গোলে জিতেছে। এমনকি গোলটিও তারা করেনি, হয়েছে আত্মঘাতী। বার্নাব্যুতে বৃহস্পতিবারের এই জয়ের পর সবচেয়ে বেশি কথা উঠেছে, বল দখলে রাখায় তাদের অধঃপতন দেখে। ৮ মৌসুমে সবচেয়ে কম ৩৫ শতাংশ বলের দখল ছিল তাদের।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে রোববার লা লিগা ম্যাচ খেলার আগে সংবাদ সম্মেলনে জাভি বললেন, ‘এটা বেশ আলোড়ন তুলেছিল, এ কারণে আমি বলি বার্সেলোনা বিশ্বের সবচেয়ে কঠিন ক্লাব। এখানে জেতাই যথেষ্ট নয়। আপনি রিয়াল মাদ্রিদকে ১-০ গোলে হারালেন, কিন্তু মন ভরেনি কারণ (বলের দখল হারানো)। উল্টো কিছু হলে তো জাতীয় ছুটি ঘোষণা হতো।’

তিনি আরও বলেন, ‘বার্সায় আপনাকে জিততে হবে এবং সেটা সন্তুষ্ট করার মতো হতে হবে। আমাদের উদ্দেশ্যও সেটা। কিন্তু আমরা লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারীদের বিপক্ষে খেললাম। তারা যদি আপনাকে চেপে ধরে, তাহলে কঠিন। এটাই বিশ্বের সবচেয়ে কঠিন ক্লাব, কোনো সন্দেহ নেই। কীভাবে খেলতে হবে সেই ধারণা পরিষ্কার এবং সেভাবে খেলতে না পারলে তা সন্তোষজনক নয়। আমরা সত্যিই কঠিন একটি মাঠে জিতলাম।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান