ড্র করে আরও পিছিয়ে পড়লো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক 
০৬ মার্চ ২০২৩, ০৯:৩৮আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০৯:৫৩

কঠিন একটা সপ্তাহ শেষ করলো রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে কোপা দেল রেতে বার্সেলোনার কাছে ১-০ গোলে হারের পর লা লিগাতে পয়েন্ট হারিয়েছে। রিয়াল বেতিসের সঙ্গে গোলশূন্য ড্র করায় শিরোপা দৌড় থেকে আরও পিছিয়ে পড়েছে তারা। 

৬২ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষেই আছে। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তাদের পয়েন্ট ব্যবধান ৯। যারা টানা ড্রয়ে নিজেদের এই অবস্থানে নিয়ে এসেছে। 

প্রতিপক্ষের মাঠে রিয়াল মাদ্রিদ আধিপত্য বিস্তার করলেও মাঝে মাঝে ত্রাস ছড়িয়েছে বেতিস। চ্যাম্পিয়নস লিগে লিভারপুলকে ৫-২ গোলে হারানোর পর গোল মুখে বেশ সংগ্রাম করতে হচ্ছে তাদের। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচে স্কোর করেছে মাত্র একটি! অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ১-১ ড্র করা ম্যাচটিতে গোল এসেছে সেট পিস থেকে। ১২ মিনিটে ফ্রি কিক থেকে বেনজিমা গোল পেয়েছিলেন। কিন্তু জালে যাওয়ার আগে মাদ্রিদ ডিফেন্ডার রুদিগারের হাত লেগে যাওয়ায় পরে তা বাতিল হয়েছে। 

সফরকারীরা বার বার চাপ সৃষ্টি করতে থাকে তার পর। কিন্তু সাফল্য মেলেনি একটিও। ফেদেরিকো ভালভারদে প্রায় গোল করেই ফেলেছিলেন। তার গোল চেষ্টা চলে যায় বারের ওপর। 

দ্বিতীয়ার্ধে ম্যাচের উত্তেজনা ও আক্রমণের গতি আরও বাড়ে। জয়ের জন্য হন্যে হয়ে ঘুরতে থাকে রিয়াল। আর বেতিসেরও সুযোগ তৈরি হয় চমক দেখানোর। বিরতির পর বেনজিমা প্রায় গোল পেয়ে যাচ্ছিলেন। কিন্তু সেটি রুখে দেওয়ার জন্য বড় কৃতিত্ব বেতিস গোলপিকার ক্লদিও ব্রাভোর। একইভাবে কৃতিত্ব দিতে হবে মাদ্রিদ গোলকিপার কুর্তোয়াকেও। জাদুকরী এক সেভে বোরহা ইগলেসিয়াসকে গোল বঞ্চিত করেছেন। তার পর দুটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেছেন রদ্রিগো। শেষটায় আরও সুযোগ মিসের মহড়ায় পরে হতাশা নিয়েই মাঠ ছেড়েছে মাদ্রিদের অভিজাত দল। 

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী