চ্যাম্পিয়নস লিগে ডর্টমুন্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চেলসি

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০২৩, ০৪:১১আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০৪:৪৮

এই বছর সব ধরনের প্রতিযোগিতায় ১০ ম্যাচ খেলে সবগুলোতেই অপরাজিত ছিল বরুশিয়া ডর্টমুন্ড। দুর্দান্ত ফর্মে থাকা জার্মান দলকে হারিয়ে পুনরুত্থানের ইঙ্গিত দিলো চেলসি। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে তারা জিতেছে ২-০ গোলে। আগের লেগে ১-০ গোলে হেরেছিল তারা। দুই লেগে ২-১ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে চেলসি।

আগের ম্যাচে লিডস ইউনাইটেডের বিপক্ষে চেলসি জিতেছিল। সেটি ছিল ছয় ম্যাচ পর তাদের প্রথম জয়। তাতে কোচ গ্রাহাম পটারের চাকরিও ঝুলছিল সুতোয়। ডর্টমুন্ডকে হারিয়ে শেষ আটে ওঠায় তার ভবিষ্যৎ যেন ফের উজ্জ্বল হলো। রহিম স্টার্লিংয়ের গোলে ১-০ তে প্রথমার্ধ এগিয়ে থেকে শেষ করে চেলসি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করেন কাই হ্যাভার্জ। 

প্রথম লেগে পিছিয়ে থেকে ডর্টমুন্ডকে স্বাগত জানানো চেলসি প্রথম ৪৫ মিনিটে একাধিক সুযোগ পেয়েছিল গোল করার জন্য। ম্যাচের আধঘণ্টা না যেতেই হ্যাভার্জ গোলপোস্টে আঘাত করেন। তার একটি গোল বাতিল হয় বিল্ডআপের সময় অফসাইডের কারণে।

আমেরিকার তারকা জিওভান্নি রেইনা প্রথমার্ধের কিকঅফের কিছুক্ষণ পরই মাঠে নামেন। ইনজুরিতে জুলিয়েন ব্র্যান্ডট মাঠ ছাড়লে তার স্থলাভিষিক্ত হন তিনি। প্রাণবন্ত ডর্টমুন্ড যেন নিষ্প্রভ হয়ে পড়ে। এই বছর সব প্রতিযোগিতায় ডর্টমুন্ডের টানা ১০ জয়ের নায়ক ব্র্যান্ডট। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। এই মৌসুমে ৯ গোল করা খেলোয়াড়কে হারাতেই ছন্দপতন হয় জার্মানদের।

বেন চিলওয়েলের ক্রসে ৪৩ মিনিটে স্টার্লিংয়ের ভলিতে তাদের পেছনে ফেলে চেলসি। মার্কো রোসের দলকে আরেকটি গোল দেয় ব্লুরা। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্লুরা বক্সের মধ্যে হ্যান্ডবলের আপিল করে। চিলওয়েলের ক্রস মারিউস উলফের হাতে লাগায় রেফারি মনিটরে ভিএআর যাচাই করে পেনাল্টির রায় দেন। হ্যাভার্জ ৫৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন। যদিও দুইবারের চেষ্টায় সফল হন তিনি। হ্যাভার্জের প্রথম পেনাল্টি পোস্টে লেগেছিল। কিন্তু তিনি কিক নেওয়ার সময় ডর্টমুন্ডের চার খেলোয়াড় বক্সে ঢুকে পড়ায় দ্বিতীয়বার তাকে পেনাল্টি নেওয়ার সুযোগ দেন রেফারি। এবার আর ব্যর্থ হননি জার্মান খেলোয়াড়। 

এদিকে ক্লাব ব্রুগকে ৫-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বেনফিকা। দুই লেগে তাদের অগ্রগামিতা ৭-২ গোলের।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী