রোনালদোর মেজাজ হারানোর ম্যাচে আসলে কী হয়েছিল?

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৩, ১৯:৪৮আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৯:৪৮

মাঠে ক্রিস্তিয়ানো রোনালদোর মেজাজ হারানোর ঘটনা নতুন নয়। সেজন্য শাস্তির মুখোমুখিও হয়েছেন। সৌদি প্রো লিগে যোগ দিয়েও পাল্টাননি তিনি। আল নাসরের ১-০ গোলে পরাজয়ের পর পানির বোতলে লাথি মেরে তাকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। 

আল ইত্তিহাদের মাঠে হেরে যাওয়ায় টানা দ্বিতীয় ম্যাচে এমনটা ঘটলো। রোনালদো জালের ঠিকানা খুঁজে পাননি। বরং ইনজুরি সময়ে পর্তুগিজ তারকাকে গোল থেকে বঞ্চিত করেছেন আল ইত্তিহাদ গোলকিপার মার্সেলো গ্রোহে। এই জয়ে প্রো লিগে আল নাসরকে টপকে শীর্ষে উঠে গেছে আল ইত্তিহাদ।

অবশ্য রোনালদোর মেজাজ হারানোর ম্যাচে কিছু ঘটনাও ঘটেছে। বলা যায় তার মেজাজ বিগড়ে দেওয়ার সব আয়োজন করেছিলেন স্বাগতিক দর্শকরা। ম্যাচের পুরোটা সময় রোনালদোকে উত্তেজিত করতে বারবার তার প্রতিদ্বন্দ্বী মেসির নাম নিচ্ছিলেন তারা।

স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ সমর্থকদের আচরণ রোনালদোর ভালো লাগার কথা নয়। তবে মাঠ ছাড়ার আগে নিজের ক্লাব ভক্তদের করতালিতে সাধুবাদ জানিয়েছেন তিনি।

ম্যাচের পর টুইটারে হতাশার কথাও জানিয়েছেন। সামনের ম্যাচে ভালো করতে মনোযোগ অক্ষুণ্ন রাখার কথা বলেছেন, ‘ফলাফলে অবশ্যই হতাশ। তবে আমরা মৌসুম আর সামনের ম্যাচ নিয়ে মনোযোগ ধরে রাখবো। আল নাসর ভক্তদের অসংখ্য ধন্যবাদ। আমরা জানি, তোমাদের ওপর আস্থা রাখা যাবে।’  

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের