মদিনায় প্রথম পরীক্ষায় নামছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৩, ২০:৩৯আপডেট : ১০ মার্চ ২০২৩, ২১:১৭

সৌদি আরবের মদিনায় কন্ডিশনিং ক্যাম্প করছে জামাল ভূঁইয়ারা। অনুশীলনের ফাঁকে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজ দল। প্রথমটি মদিনার অন্যতম শীর্ষ দল ওহুদ এফসির বিপক্ষে। শনিবার (১১ মার্চ) স্থানীয় দলটির বিপক্ষে নিজেদের পরখ করে নেওয়ার অপেক্ষায় তপু-সাদরা।

সিলেটে তিন জাতি টুর্নামেন্টের জন্য দলকে তৈরি করছেন হাভিয়ের কাবরেরা। এ ক’দিনে শিষ্যরা কেমন শিখেছে—তা প্রস্তুতি ম্যাচে দেখতে চাইছেন। মদিনা থেকে বাফুফের দেওয়া ভিডিও বার্তায় ৩৭ বছর বয়সী কোচ বলেছেন, ‘আমাদের ভালো সময় কাটছে এবং মার্চের তিন জাতি টুর্নামেন্টে আমরা যে কৌশলে খেলতে চাই, তা বুঝে নেওয়ার জন্য যথেষ্ট ভালো সময় পাচ্ছি। আমরা ভাগ্যবান যে ওহুদ এফসির বিপক্ষে শনিবার একটা প্রস্তুতি ম্যাচ খেলার এবং আমরা এ মুহূর্তে কোন অবস্থায় আছি, সেটা পরখ করে নেওয়ার সুযোগ পাচ্ছি।’

পরের প্রস্তুতি ম্যাচটি আফ্রিকার দেশ মালাবির বিপক্ষে। ‍দুটি ম্যাচই তাই কাবরেরার কাছে চ্যালেঞ্জের মতোই, ‘এ ম্যাচের পর আমরা অনুশীলন এবং এই ম্যাচে যে ফাঁকফোকর বেরিয়ে আসবে, সেটা ঠিক করে নেওয়ার জন্য কয়েকটা দিন সময় পাবো। এরপর মালাবির বিপক্ষে খেলবো। দুটি ম্যাচই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমরা এ মুহূর্তে কোথায় আছি, ছেলেরা কৌশল কতটা বুঝলো, সেটা জানার সুযোগ হবে এবং এসব অবশ্যই আসন্ন তিন জাতি টুর্নামেন্টের বড় ম্যাচের প্রস্তুতির সুযোগ আমাদের জন্য।’

ভিডিও বার্তায় অধিনায়ক জামাল ভূঁইয়াও প্রস্তুতি ম্যাচে নিজেদের পরখ করে নিতে চাইছেন বলে জানান, ‘কাল আমাদের প্রথম প্রস্তুতি ম্যাচ ওহুদের বিপক্ষে। কদিন ধরে আমরা এখানে অনুশীলন করছি। এখানকার অনুশীলন মাঠ, হোটেল, সবকিছু ভালো। দলের সবাই প্রথম ম্যাচ নিয়ে শিহরিত। আগামীকালের (শনিবার) ম্যাচের জন্য আমরা সবাই মুখিয়ে আছি। আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, এ ম্যাচে আমরা ভালো ফল পাবো।’

/টিএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের