এমবাপ্পেকে দিয়ে জয়সূচক গোল করালেন মেসি

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৩, ০৫:৫০আপডেট : ১২ মার্চ ২০২৩, ০৬:০০

এই মৌসুমে লিগ ওয়ানই পিএসজির শেষ আশা। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বিদায় নেওয়ার পর তাদের সামনে শুধু এই ট্রফিটাই জেতার সুযোগ। শনিবার ব্রেস্তকে ২-১ গোলে হারিয়ে ফ্রান্সের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ে আরও এগিয়ে গেলো প্যারিসের ক্লাব। শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে জয়সূচক গোল করান লিওনেল মেসি।

অফসাইডের ঝুঁকি এড়িয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডের থ্রু বল থেকে ৯০তম মিনিটে বলের দখল নেন এমবাপ্পে। এরপর গোলকিপার মার্কো বাইজটকে পাশ কাটিয়ে খালি জালে বল জড়ান ফরাসি তারকা।

তখনও যে এমবাপ্পে মাঠে ছিলেন, সেটা তার সৌভাগ্য। ৮৫তম মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড় হ্যারিস বেলকেবলাকে ইচ্ছাকৃত লাথি মেরেও কেবল হলুদ কার্ড দেখেন তিনি। 

প্রথম গোলেও কিঞ্চিৎ অবদান ছিল এমবাপ্পের। ৩৭তম মিনিটে তার দূরপাল্লার শট ফিরিয়ে দেন বাইজট। ফিরে আসা বল খুব সহজেই জালে জড়ান কার্লোস সোলার। এই স্প্যানিশ মিডফিল্ডার প্রথমার্ধে প্রতিপক্ষের বক্সে ছিলেন বিপদজনক। ১১তম মিনিটে তার বাঁকানো শট বাইজটের হাতে লেগে পোস্টে আঘাত করে। আধঘণ্টার আগেই তার বাড়ানো বল থেকে এমবাপ্পে অল্পের জন্য লক্ষ্যভেদ করতে পারেননি।

দ্বিতীয়ার্ধেও পিএসজিকে হতাশ করেন বাইজট। ৬৫তম মিনিটে বক্সের প্রান্ত থেকে মেসির শট রুখে দেন এবং পাঁচ মিনিট পর নুনো মেন্দেসের কাছ থেকে নেওয়া শট সেভ করেন।

ব্রেস্তও পিএসজির রক্ষণের পরীক্ষা নেয়। ৪৪তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে সমতা ফেরায় স্বাগতিকরা। রোমেইন দেল কাস্তিল্লোর লম্বা পাস ধরে সার্জিও রামোসের চ্যালেঞ্জ এড়িয়ে গোল করেন ফ্রাঙ্ক হোনোরাত।

এই জয়ে ১১ পয়েন্টের ব্যবধানে শীর্ষস্থান ধরে রাখলো পিএসজি। ২৭ ম্যাচে তারা পেয়েছে ৬৬ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে মার্শেইর পয়েন্ট ৫৫। 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের