ধর্ষণের তদন্তের মাঝেই মরক্কো দলে হাকিমি

স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৩, ১৩:৪০আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৩:৪২

ধর্ষণের অভিযোগে নাম জড়ানো সত্ত্বেও ক্যারিয়ার হুমকির মুখে পড়ছে না মেসি-নেইমারদের সতীর্থ আশরাফ হাকিমির। সর্বশেষ তথ্য তারই ইঙ্গিত দিচ্ছে। ব্রাজিল ও পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মরক্কোর দলে ডাক পেয়েছেন পিএসজি ডিফেন্ডার।

বরং এই কঠিন মুহূর্তে জাতীয় দলের কোচ ওয়ালিদ রেগরাগিকে পাশে পাচ্ছেন তিনি। মরক্কো কোচ বলেছেন, ‘শুধু আমরা নই, মরক্কোর সবাই আশরাফ হাকিমির পাশে আছে।’

কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনাল পর্যন্ত খেলা মরক্কো ওই টুর্নামেন্টের পর নতুন করে দল ঘোষণা করলো।  

গত ৩ মার্চ হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে প্রাথমিক তদন্ত শুরু করেছেন ফরাসি কৌঁসুলিরা। ২৪ বছর বয়সী এক নারী বলেছেন, হাকিমির বাড়িতে তিনি ধর্ষিত হয়েছেন। তবে হাকিমির আইনজীবীর দাবি ঘটনাটি মিথ্যা। ওই ঘটনার পর অবশ্য হাকিমিকে ফ্রান্স ছাড়তে অনুমতিও দেওয়া হয়েছে। গত সপ্তাহে পিএসজির হয়ে বায়ার্ন মিউনিখের মাঠে খেলেছেন চ্যাম্পিয়নস লিগ। এই অবস্থায় ঘটনা প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে নির্দোষ বলে মনে করেন রেগরাগি।  

মরক্কো তানজিয়েরে ব্রাজিলকে আতিথ্য দেবে ২৫ মার্চ। তার তিন দিন পর মাদ্রিদে মুখোমুখি হবে পেরুর।

/এফআইআর/   
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী