সুইডেন প্রবাসী ফুটবলার এবার বাংলাদেশ দলে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ১৪:৫৪আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৫:৩৫

এপ্রিলের শুরুতে অলিম্পিক বাছাই ফুটবল খেলবে বাংলাদেশ নারী দল। স্বাগতিক মিয়ানমার ছাড়াও তাদের প্রতিপক্ষ মালদ্বীপ ও ইরান। বাছাই পর্বকে পাখির চোখ করায় দলকে আরও শক্তিশালী করতে সুইডেন প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার আনিকা সিদ্দিকীকে দলভুক্ত করা হচ্ছে।

আনিকার জন্ম সুইডেনে, সেখানেই বেড়ে ওঠা। এরই মধ্যে সেখানে আলো কাড়তে শুরু করেছেন। সুইডেনের অন্যতম শীর্ষ ক্লাব আএফ ব্রোম্মাপোকারনায় ফরোয়ার্ড পজিশনে খেলছেন তিনি। ক্লাবটি যে লিগে খেলছে তা ইউরোপের অন্যতম সেরা। সেখানে খেললেও আনিকা নিজের শেকড় ভুলে যাননি। বাংলাদেশে খেলার আগ্রহ ব্যক্ত করে এরই মধ্যে লাল-সবুজ দলে এক প্রকার দলভুক্ত হয়ে আছেন।

মিয়ানমারে সাবিনা-কৃষ্ণাদের সঙ্গে সরাসরি যোগ দেওয়ার কথা রয়েছে আনিকার। ভাগ্য সুপ্রসন্ন হলে অলিম্পিক বাছাই ফুটবলে অভিষেকও হতে পারে। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন ১৭ বছর বয়সী আনিকার খেলার ভিডিও দেখেছেন। ভিডিও দেখেই আনিকাকে সরাসরি জাতীয় দলে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ দলের কোচ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আনিকার খেলার ভিডিও দেখেছি। টেকনিক্যালি ভালো মনে হয়েছে। যেহেতু সে সুইডেনের বড় ক্লাবে খেলছে, সে কারণে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন থাকার কথা নয়। আমরা তাকে অলিম্পিক বাছাই দলে সরাসরি সুযোগ করে দিতে যাচ্ছি।’

ছেলেদের দলে জামাল ভূঁইয়া ডেনমার্ক থেকে ও কাজী তারিক রায়হান ফিনল্যান্ড থেকে খেলার সুযোগ পেয়েছেন। এবার মেয়েদের দলে সুইডেন থেকে আনিকা সিদ্দিকীর সুযোগ হতে যাচ্ছে।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের