সৌদি আরব থেকে উজ্জীবিত হয়ে সিলেট যাচ্ছে বাংলাদেশ দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ১৫:৫৪আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১৬:০২

সিলেটে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে ব্রুনাই নাম প্রত্যাহার করে নেওয়ায় সেশেলসই এখন বাংলাদেশের ভরসা। ২৫ ও ২৮ মার্চ আফ্রিকার দলটির সঙ্গে দুটি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ারা। তার আগে সৌদি আরবের মদিনায় কন্ডিশনিং ক্যাম্প করে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল।

সেখানে নির্ভার থাকার কারণও আছে। অনুশীলনের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচেও ইতিবাচক ফল এসেছে।

মদিনার অন্যতম দল ওহুদ এফসি ও আফ্রিকার আরেক দল মালাবির বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ ছিল। দুটি ম্যাচই ক্লোজড ডোর হওয়ায় আনুষ্ঠানিকভাবে ফল জানা যায়নি। তবে বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা কাল রাতে ফল জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পিছিয়ে থেকে দুটি ম্যাচেই ১-১ ড্র করেছে তার দল। বিশেষ করে ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা আফ্রিকার দলটির সঙ্গে ম্যাচ ড্র করে খুশি লাল-সবুজ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

বাংলা ট্রিবিউনকে কাবরেরা বলেছেন, ‘মদিনায় আমরা দুটি ম্যাচ খেলেছি। দুটি ম্যাচই ড্র হয়েছে। বিশেষ করে মালাবি ৭০ ধাপ এগিয়ে। তাদের বিপক্ষে ড্র করতে সবাই ভালো পারফরম্যান্স দেখিয়েছে। আমি ছেলেদের পারফরম্যান্সে ভীষণ খুশি।’

প্রস্তুতি ম্যাচ ড্র করায় এবার সিলেটে সেশেলসের বিপক্ষে দুটি ম্যাচে জয় চাইছেন কাবরেরা। বলেছেন, ‘বছরটি জয় দিয়ে শুরু করতে চাইছি। সিলেটে দুটি ম্যাচ জিততে পারলে ভালো লাগবে। সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি।’

১৭ মার্চ সৌদি আরব থেকে দেশে ফেরার কথা রয়েছে জামাল-তপুদের। তারপর সিলেটে চলবে অনুশীলন। সেখানে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে পাসপোর্ট জটিলতায় সৌদি আরবে যেতে না পারা মোহাম্মদ ইব্রাহিম ও রবিউল হাসানের।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি