ইউরোপা লিগে ম্যানইউর ফের স্প্যানিশ পরীক্ষা!

স্পোর্টস ডেস্ক
১৭ মার্চ ২০২৩, ১৮:৩৮আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৮:৫৯

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালেও স্প্যানিশ প্রতিপক্ষকে পেলো ম্যানচেস্টার ইউনাইটেড। শুক্রবার হয়ে গেছে শেষ আটের ড্র, যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাবের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করেছে সেভিয়া। এর আগে গ্রুপ পর্ব, নকআউট প্লে অফ ও শেষ ষোলোতে স্প্যানিশ পরীক্ষা দিতে হয়েছে ম্যানচেস্টার ক্লাবকে। বলাবাহুল্য, তারা সেই পরীক্ষায় সফল।

গ্রুপে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে দুইবারের দেখায় ম্যানইউ একটি জিতেছে, অন্যটি হেরেছে। নকআউট প্লে অফে তাদের খেলতে হয়েছিল বার্সেলোনার সঙ্গে। যেখানে প্রথম লেগ ২-২ গোলে ড্র হয়, পরের ম্যাচ ২-১ গোলে জিতে ৪-৩ গোলের অগ্রগামিতায় শেষ ষোলোতে ওঠে। সবশেষ রিয়াল বেতিসকে প্রথম লেগে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার পর ফিরতি দেখায় ১-০ গোলে জিতেছে ম্যানইউ।

এবার পেরোতে হবে সেভিয়া বাধা। একই আসরে চতু্র্থ স্প্যানিশ ক্লাবের বিপক্ষে লড়তে হবে ম্যানইউকে। লা লিগায় সেভিয়া চতুর্থ স্থানে এবং তারা চারটি ইউরোপা লিগ জিতে প্রতিযোগিতার রেকর্ড শিরোপাধারী। এর আগে ২০২০ সালের সেমিফাইনালে দুই দলের দেখা হয়েছিল। ওইবার ২-১ গোলে ম্যানইউর স্বপ্ন ভেঙে দিয়েছিল সেভিয়া। আগামী ১৩ ও ২০ এপ্রিল দুই লেগে প্রতিশোধের সুযোগ পাচ্ছে এরিক টেন হ্যাগের দল।

এছাড়া জুভেন্টাস দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগিজ ক্লাব স্পোর্তিং সিপিকে। বায়ার লেভারকুসেন ও ইউনিয়ন এসজি খেলবে তৃতীয় কোয়ার্টার ফাইনাল। শেষ কোয়ার্টার ফাইনাল হবে ফেনুর্দ ও রোমার মধ্যে। 

সেমিফাইনালে মুখোমুখি হবে প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল। তৃতীয় ও চতুর্থ শেষ আটের লড়াইয়ের বিজয়ী ক্লাব মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে। ১১ ও ১৮ মে হবে সেমিফাইনাল। ৩১ মে বুদাপেস্টের পুস্কাস এরেনায় হবে শিরোপার লড়াই।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী