আগুন বারুদে লড়াইয়ে নেই পেদ্রি, বেনজেমা ফিট

স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৩, ২২:৩৩আপডেট : ১৮ মার্চ ২০২৩, ২২:৪৬

লা লিগায় রবিবার বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আগুন বারুদে লড়াই। এই ম্যাচেও পেদ্রিকে পাচ্ছে না বার্সা, ফিটনেস পরীক্ষায় উতরে রিয়ালে স্কোয়াডে জায়গা পেয়েছেন করিম বেনজেমা। দুই দল শনিবার তাদের স্কোয়াড ঘোষণা করেছে।

এই মৌসুমের চতুর্থ এল ক্লাসিকোতে মুখোমুখি হচ্ছে দুই দল৷ গত বছর লা লিগায় জিতে ৩ পয়েন্ট পেয়েছিল মাদ্রিদ ক্লাব। এই বছর স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রেতে জিতেছে বার্সা। এটা হতে যাচ্ছে লিগের শীর্ষ দুই দলের লড়াই। বার্সা জিতলে ১২ পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষস্থান সুসংহত করবে, আর রিয়াল জিতলে ব্যবধান ৯ পয়েন্ট থেকে কমে দাঁড়াবে ৬ এ।

গত ৬ ম্যাচ ধরে পেদ্রি নেই, এই বড় ম্যাচেও থাকছেন না তিনি। আর বেনজেমা লিভারপুল ম্যাচে একমাত্র গোল করে খুঁড়িয়ে হাঁটছিলেন, মাঠও ছাড়তে হয়। তিনি ফিট থাকায় টিকে গেলেন দলে।

বার্সা স্কোয়াড: টের স্টেগেন, আরাউজো, সার্জিও, গাভি, লেভানডোভস্কি, ফাতি, ফেরান, পেনা, ক্রিস্টেনসেন, মার্কোস, আলবা, কেসি, রবার্তো, ডি ইয়াং, রাফিনহা, কোন্দে, এরিক, বালদে, তোরে, তেনাস, আলারকোন।

রিয়াল স্কোয়াড: কোর্তোয়া, লুনিন, লোপেজ, কারভাহাল, মিলিতাও, ভাল্লেজো, নাচো, ওদ্রিওজোলা, লুকাস, রুডিগার, মেন্ডি, ক্রুস, মদরিচ, কামাভিঙ্গা, ভালভার্দে, শুয়োমেনি, কেবায়োস, হ্যাজার্ড, বেনজেমা, আসেনসিও, ভিনিসিউস, রদ্রিগো, মারিয়ানো।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী