সোনাজয়ী প্রয়াত মাহবুবের পরিবার পেলো ২১ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৩, ২০:১৬আপডেট : ১৯ মার্চ ২০২৩, ২০:২৮

প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায়ই অসহায় ক্রীড়াবিদ ও সংগঠকদের অর্থ সাহায্য করা হয়ে থাকে। রবিবার যেমন সাফ গেমসে ২০০ মিটার স্প্রিন্টে সোনাজয়ী সড়ক দুর্ঘটনায় নিহত অ্যাথলেট মাহবুব আলমের স্ত্রী স্বপ্না আক্তারের হাতে ১ ও ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেওয়া হয়েছে।  

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে চেক প্রদান করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এসময়ে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুও চিকিৎসার জন্য  পেয়েছেন ১০ লাখ টাকা। আর্থিক সাহায্য পেয়েছেন অন্যরাও। 

জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় আঁখি খাতুনের পিতা মো. আক্তার হোসেন ঘর নির্মাণের জন্য ১০ লাখ, স্বাধীন বাংলা ফুটবল দলের আরেক খেলোয়াড় বীর মুক্তিযোদ্ধা বিমল কর  চিকিৎসার জন্য ১০ লাখ, সাবেক ফুটবল খেলোয়াড় আব্দুর রউফ নয়ন, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সংগঠক ফজলুর রহমান বাবুলকে ৫ লাখ ও সাবেক ফিফা রেফারি মো. ইব্রাহিম নেসারের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

তাছাড়া জাতীয় কাবাডি দলের সহকারী অধিনায়ক মো. জাকির হোসেনও ৫ লাখ টাকা পেয়েছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি