আগামী ২৫ ও ২৮ মার্চ দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে আফ্রিকার দল সেশেলস বাংলাদেশে আসছে বুধবার। সেদিন বিকালে ঢাকায় নেমে সিলেটের বিমান ধরবে দলটি। এদিকে বাংলাদেশ দল সিলেটে অনুশীলন করছে। তবে বৃষ্টির কারণে সিলেট বিকেএসপির টার্ফই এখন ভরসা।
সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষে সিলেটে তিনটি সেশন পেয়েছেন জামাল ভূঁইয়ারা। তবে বৃষ্টির কারণে এখনও ম্যাচের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন করতে পারেনি দল। আগামীকাল দলের অনুশীলন নেই। আশা করা হচ্ছে বুধবার মূল ভেন্যুতে গা গরম করতে পারে হাভিয়ের কাবরেরার দল।
সিলেট থেকে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সিলেট বিকেএসপিতে তিনটি সেশন করেছি। অ্যাস্ট্রো টার্ফে হচ্ছে অনুশীলন। এখানে বৃষ্টি হচ্ছে। পরশু দিন আশা করছি সিলেট জেলা স্টেডিয়ামে অনুশীলন করতে পারবো। আমাদের সবাই উজ্জীবিত ও সুস্থ আছে।’







