গোলকিপারের ওপর হামলায় ভক্ত ৪০ বছরের জন্য নিষিদ্ধ!

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৩, ১০:৩৫আপডেট : ২১ মার্চ ২০২৩, ১০:৪৩

প্রতিপক্ষ গোলকিপারের ওপর হামলায় দোষী প্রমাণিত হওয়ায় এক ভক্তের ওপর ৪০ বছরের স্টেডিয়াম নিষেধাজ্ঞা আরোপ করেছে ডাচ ক্লাব পিএসভি।

ঘটনাটি ছিল গত ফেব্রুয়ারির। ইউরোপা লিগে প্লে-অফের দ্বিতীয় লেগে পিএসভি ঘরের মাঠ ফিলিপস স্টেডিয়ামে সেভিয়ার মুখোমুখি হয়েছিল। ম্যাচটা তখন প্রায় শেষের পথে। এক তরুণ ভক্ত হঠাতই মাঠে অনুপ্রবেশ করে বসেন। সরাসরি সার্বিয়ান গোলকিপার দিমিত্রভের মুখের ওপর ঘুষি বসাতে গেলে পরে ওই তরুণকে নিবৃত্ত করতে সমর্থ হন তিনি। ম্যাচটা চালিয়ে যেতে পেরেছিলেন দিমিত্রভ। সেভিয়া ওই ম্যাচ ২-০ গোলে হারলেও দুই লেগ মিলে ৩-২ গোলে তাদের জয় নিশ্চিত হয়েছে।

অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পর তখনই বোঝা গিয়েছিল, বিষয়টা অনেক দূর গড়াবে। ২০ বছর বয়সী ওই তরুণের কাণ্ডে পিএসভির বিরুদ্ধে ডিসিপ্লিনারি তদন্ত শুরু করেছে উয়েফা। তাদের হয়তো বড় অঙ্কের জরিমানা গুণতে হবে। তার আগেই ওই তরুণকে নিষেধাজ্ঞার শাস্তি শুনিয়েছে পিএসভি। পিএসভির স্টেডিয়ামে তরুণকে ৪০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

অবশ্য এই ঘটনায় ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনও ভীষণ ক্ষীপ্ত হয়েছিল। শাস্তি স্বরূপ দেশটির জাতীয় স্টেডিয়ামগুলোয় তরুণকে ২০২৬ সাল পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে তাকে। পিএসভির ফিলিপস স্টেডিয়ামের আশেপাশের এলাকাতেও তিনি দুই বছর নিষিদ্ধ থাকবেন। ডাচ ক্লাবটি জানিয়েছে, আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি ওই তরুণের কাছ থেকে আদায় করার চেষ্টা করবেন তারা।

/এফআইআর/      
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের