তারিকের গোলে প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে

তানজীম আহমেদ, সিলেট থেকে
২৫ মার্চ ২০২৩, ১৬:৪৫আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৭:২৩

সেশেলসের অর্ধেই বেশিরভাগ সময় খেলা হয়েছে। কিন্তু কিছুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না বাংলাদেশ দলের। অবশেষে ভাগ্য সুপ্রসন্ন হলো। ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর একমাত্র গোলে প্রথমার্ধে এগিয়ে গেলো বাংলাদেশ।

ফিফা প্রীতি ম্যাচে সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ দলে মজিবর রহমান জনি একমাত্র নতুন মুখ। এছাড়া আমিনুর রহমান সজীব ২০১৫ সাল ও তপু বর্মণ দেড় বছর পর দলে খেলার সুযোগ পেয়েছেন। হাভিয়ের কাবরেরা শুরু থেকে আক্রমণাত্মক ছকে খেলানোর চেষ্টা করলেও সেশেলসের গোলকিপারের সেভাবে পরীক্ষা নেওয়া হচ্ছিল না। জামাল-সোহেল রানাদের আক্রমণ প্রতিপক্ষের রক্ষণে এসে বাধা পাচ্ছিল।

যদিও ম্যাচ ঘড়ির ১৯ মিনিটে সেশেলস প্রথম ভালো সুযোগ পায়। বক্সের বাইর থেকে ব্রান্ডন রশিদের শট দূরের পোস্ট দিয়ে গেলে বেঁচে যায় বাংলাদেশ।

স্বাগতিকরা গোছালো আক্রমণ করতে থাকে শেষের দিকে এসে। ৩৩ মিনিটে জামালের ক্রসে তপুর জোরালো হেড গোলকিপার গ্লাভসে নেন। ঠিক এরপরই সেশেলসের প্রতিআক্রমণে ব্রান্ডন সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি।

খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব সারেন বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল

৩৯ মিনিটে জামালের ফ্রি কিক গোলকিপার একটু সরে এসে সেভ করেন। ৪২ মিনিটে অধিনায়কের ফ্রি কিকে বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথ তৈরি হয়। জামালের ফ্রি কিক প্রতিপক্ষের এক ডিফেন্ডার হেড করে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি, বল শূন্যে থাকা অবস্থায় তারিক হেড করে জালে বল জড়ান। এটাই লাল-সবুজ দলের হয়ে তার প্রথম গোল।

ম্যাচ শুরুর আগে জাতীয় টিমস কমিটির চেয়ারম্যান ও বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন। বেলুন উড়িয়ে ম্যাচের শুভ উদ্বোধন করেন তিনি।

বাংলাদেশ দল: আনিসুর রহমান, তপু বর্মণ, রিমন হোসেন, কাজী তারিক রায়হান, সোহেল রানা, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, মজিবর রহমান জনি, সাদ উদ্দিন, মোহাম্মদ সোহেল রানা ও আমিনুর রহমান সজীব।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের