বেতন কমিয়ে পিএসজিতে থাকবেন না মেসি!

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২৩, ১৫:৪৫আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৫:৪৫

আর্থিক সংকটের কারণে বার্সেলোনায় বেতন কম নিয়েও থাকতে রাজি ছিলেন লিওনেল মেসি। পারেননি থেকে যেতে। ২০২১ সালে পাড়ি দেন অচেনা শহর প্যারিসে। চুক্তি করেছেন পিএসজির সঙ্গে, তারাও বর্তমানে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের সীমাবদ্ধতায় পড়েছে। 

এজন্য এই মৌসুমে মেসির বেতন বাড়াতে বা সমান করতে পে রোল ৩০ শতাংশ কমাতে চায় পিএসজি। নতুন কোনও চুক্তি হলে তার বেতনও কাটা হবে। কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ড পরিষ্কার জানিয়ে দিলেন, পে কাটে রাজি নয় তিনি। মানে বেতন কমানোর শর্তে থাকবেন না পার্ক দে প্রিন্সেসে।

এই জুনে মেসির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। দিন যত যাচ্ছে, পিএসজির সঙ্গে নতুন চুক্তির ব্যাপার আরও জটিল হয়ে উঠছে। এদিকে বার্সা তাদের সেরা খেলোয়াড়কে ফেরাতে মাঠে নেমে পড়েছে বলে শোনা যাচ্ছে। ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট তো জানালেন, তারা মেসির সঙ্গে যোগাযোগ করছেন। এছাড়া এমএলএস ক্লাব ইন্টার মিয়ামিও তাকে পেতে আগ্রহ প্রকাশ করেছে।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের