মেসিকে ফেরাতে স্পন্সর খুঁজছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২৩, ১৭:৩৭আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ১৭:৩৭

কদিন আগে বার্সেলোনার এক ভাইস প্রেসিডেন্ট নিশ্চিত করেন, তারা ন্যু ক্যাম্পে লিওনেল মেসিকে ফেরাতে যোগাযোগ করছেন। ক্লাবের অগণিত রেকর্ডের মালিকের সঙ্গে আবার চুক্তি করতে বেশ গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে কাতালান জায়ান্টরা। এবার শোনা গেলো, মেসিকে ফেরার কাজ সহজ করতে ফান্ড সংগ্রহে বহিরাগত স্পন্সর খুঁজছে তারা।

সাতবারের ব্যালন ডি’অর জয়ী দুই বছর আগে আর্থিক সংকটের কারণে বার্সা থেকে বিদায় নেন। পিএসজিতে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই জুনে। এখন পর্যন্ত নতুন চুক্তির ব্যাপারে কোনও অগ্রগতি নেই। মানে জুলাই থেকে তিনি ফ্রি এজেন্ট। আগামী গ্রীষ্মেই তাকে ফেরাতে পদক্ষেপ নিচ্ছে বার্সা।

বিখ্যাত স্প্যানিশ ক্রীড়া সাংবাদিক জেরার্ড রোমেরো দাবি করেছেন, ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নীতি লংঘন না করে মেসির সঙ্গে পুনরায় চুক্তি করতে গুরুত্বপূর্ণ স্পন্সরদের সঙ্গে কাজ করছে বার্সা। আর্জেন্টাইনের বেতন কম হলেও বাণিজ্যিক খাত থেকে পাওয়া লভ্যাংশ থেকে সেই ঘাটতি পূরণ করতে ওই বিনিয়োগকারীরা সহায়তা করবে।

/এফএইচএম/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের