মেসিকে ৪০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব!

স্পোর্টস ডেস্ক
০৫ এপ্রিল ২০২৩, ১২:৫৪আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১২:৫৪

ব্যাপারটা এতদিন গুঞ্জনের পর্যায়েই ছিল। কিন্তু ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্য অনুসারে সেটা আর গুঞ্জন নয়। ক্রিস্তিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে সৌদি আরবের লিগে ভেড়াতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে আল হিলাল।

মেসিকে দলে ভেড়াতে বিশাল অঙ্কের টোপই নাকি ফেলা হয়েছে। বলা হচ্ছে, বছরে পারিশ্রমিক ধরা হয়েছে বছরে ৪০ কোটি ইউরোর বেশি। বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬১৬ কোটি ৯১ লাখ টাকার বেশি।

তাতে এটা স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে, পিএসজিতে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া মেসিকে দলে ভেড়ানোর লড়াইয়ে বার্সেলোনার সঙ্গে রয়েছে সৌদি প্রো লিগের এই ক্লাবও। পিএসজিতে এই গ্রীষ্মেই মেয়াদ শেষ হয়ে যাবে আর্জেন্টাইন তারকার।

এটা জানা গেছে, মেসি ইউরোপেই ক্যারিয়ার লম্বা করতে চাইছেন। পিএসজি থেকে প্রস্তাব আসলেও সেটি গ্রহণ করেননি এখনও। ইএসপিএনের দেওয়া তথ্য অনুযায়ী, মেসি প্যারিসে থাকতে মোটেও রাজি নন। তার ওপর বেতন কমাতেও আগ্রহী নন তিনি। ফলে এটা দেখার বিষয় এই সময়ে কী ধরনের প্রস্তাব তাকে প্রলুব্ধ করতে পারে।

মেসিকে দলে ভেড়ানোর চেষ্টায় থাকা বার্সেলোনাও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের (এফএফপি) ঝামেলায় জড়িয়ে আছে। যার আওতায় ক্লাবের আয় ও ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই দল সাজানোর নিয়ম। সেই জায়গায় আগেই ঝামেলায় জড়ানোয় এর রায় আসার পরেই বার্সা কিছু করতে পারবে।

/এফআইআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে