পুঁচকে দলের কাছে ম্যানইউর হার

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১২

পুঁচকে দলের কাছে ম্যানইউর হার একের পর এক হতাশার খবর পেয়েই যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ লুইস ফন গাল। দলটির অধিনায়ক রুনির চোটের পর ইউরোপা লিগে প্রথম লেগে পুঁচকে ডেনিশ ক্লাব মিডজিল্যান্ডের কাছে ২-১ গোলে হেরেছে ইংলিশ জায়ান্টরা।বৃহস্পতিবার রুনি না থাকায় সেখানে যুক্ত হন গোলরক্ষক ডেভিড ডি গিয়া। মিডজিল্যান্ডের ঘরের মাঠ এমসিএইচ অ্যারেনায় ম্যাচের ৩৭ মিনিটে মেম্ফিস ডিপাইয়ের গোলে এগিয়ে যায় ম্যানইউ। তবে সাত মিনিট পর মিডফিল্ডার পিওনি সিস্টোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
ম্যাচের ৭৭ মিনিটে স্বাগতিক দর্শকদের আরেকবার গোলের আনন্দে ভাসান মিডজিল্যান্ডের নাইজেরিয়ান স্ট্রাইকার পল ওনুয়াচু। শেষ দিকে আর কোনও গোল না হওয়ায় ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় রেড ডেভিলসদের।
তবে হারলেও একটি অ্যাওয়ে গোল থাকায় শেষ ষোলোর জন্য এখনই হাল ছেড়ে দিচ্ছে না ম্যানইউ।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ভালো সময় কাটানো লিভারপুল ড্র নিয়ে বাড়ি ফিরেছে। ইউরোপা লিগে জার্মানির পুঁচকে অগসবার্গের সঙ্গে গোলশূন্য ড্র করেছে অলরেডসরা।
/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের