আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি কেন ছাড়লো শেখ জামাল?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৩, ১৫:৪৩আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৫:৫২

শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২০১০ সালে নতুন রূপে আত্মপ্রকাশ করে। তখন থেকেই সরাসরি বাংলাদেশের ফুটবলে প্রিমিয়ার লিগে খেলে আসছে। আর শুরু থেকেই দলটি হুবুহু আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরে মাঠে নামছে। শুধু একটাই পরিবর্তন, জার্সিতে নিজেদের ক্লাবের লোগো। এই দেশের মানুষের আবেগ ও দক্ষিণ আমেরিকান দেশ দুটির প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ থেকে মেসি-নেইমারদের আদলে গড়া জার্সি পরে খেলোয়াড়রা প্রিমিয়ার লিগ খেলে আসছে। 

তবে এক যুগ পার হওয়ার পর এবার জার্সিতে এসেছে পরিবর্তন। নিজেদের জার্সিতে আর্জেন্টিনা-ব্রাজিলের কোনও চিহ্ন রাখেনি। তার বদলে ফুটবলারদের গায়ে প্রয়াত সাংবাদিক দম্পতি সাগর-রুনির ছেলে মাহির সারওয়ার মেঘের ডিজাইন করা নতুন জার্সি শোভা পেয়েছে!

শেখ জামালের পুরোনো জার্সি

এরই মধ্যে প্রিমিয়ার লিগে ৪০ দিনের বিরতির পর ক্লাবের নতুন জার্সি পরে প্রথম মাঠে নেমেছে শেখ জামাল। নতুন জার্সি প্রসঙ্গে ক্লাবটির সচিব ফয়েজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এক যুগ আমরা ফুটবলে আর্জেন্টিনা-ব্রাজিলের জার্সি পরেছিলাম। নিজেদের বৈশিষ্ট্য তুলে ধরে এমন জার্সি পরে খেলানোর চিন্তা বেশ কিছু দিন ধরে ছিল, যেখানে অন্য দেশের ছাপ থাকবে না। এছাড়া মেঘ বেশ সুন্দর জার্সির ডিজাইন করেছে। ম্যাচ জার্সি ছাড়াও অনুশীলন জার্সির ডিজাইনও তার করা।’

শেখ জামাল মাঠে নিয়মিত ক্রিকেট অনুশীলন করেন ‘ও’ লেভেল পরীক্ষার্থী মেঘ। সেখান থেকেই মাথায় আসে নতুন জার্সি ডিজাইনের চিন্তা। কর্তৃপক্ষকে প্রস্তাব দিতেই ব্যাটে-বলে হয়ে যায়। শেখ জামালের জার্সি ডিজাইন করতে পেরে বেশ খুশি মেঘ, ‘আগে বাংলাদেশ ক্রিকেট দলের একটি জার্সির কনসেপ্ট দিয়েছিলাম। তবে পূর্ণাঙ্গ জার্সি ডিজাইন এটাই প্রথম। আমার করা ডিজাইনের জার্সি পরে দেশের একটি শীর্ষ ক্লাবের দেশি-বিদেশি খেলোয়াড়রা খেলছেন, এটা অনেক আনন্দের।’ 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
ফেডারেশন কাপে কিংস ও মোহামেডান এক গ্রুপে, আবাহনী ভিন্ন
 ‘নেপালে খেলা নেই, বাংলাদেশে খেলে সংসার চলছে’
সর্বশেষ খবর
নানামুখী অস্থিরতায় জনজীবনে বাড়ছে উদ্বেগ
নানামুখী অস্থিরতায় জনজীবনে বাড়ছে উদ্বেগ
বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে: রিজভী
বিরোধী দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে: রিজভী
বাংলাদেশে এলএনজি খাতে কারা আগ্রহী
বাংলাদেশে এলএনজি খাতে কারা আগ্রহী
নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে শিশুর লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে শিশুর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন