‘পাতানো ম্যাচ’ নয়, মাঠে খেলেই এগিয়ে যেতে চায় স্বাধীনতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৪, ১৪:৪০আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৪:৪০

২০২২ সালের ৩ ফেব্রুয়ারি স্বাধীনতা ক্রীড়া সংঘের ১৯ বছরের ইতিহাসে নতুন জাগরণ হয়েছিল। খিলগাঁওয়ে প্রতিষ্ঠা পাওয়া ক্লাবটি সেবারই প্রথম জায়গা করে নেয় প্রিমিয়ার লিগে। সেখান থেকে তাদের অবনমনও হয়। এখন তারা মহানগর সিনিয়র ডিভিশন ফুটবল লিগে খেলছে। চলতি বছর ক্লাবটির দায়িত্বে এসেছেন এক ঝাঁক নতুন মুখ। আর নতুনরা দায়িত্ব নিয়েই দেখছেন নতুন করে ঘুঁড়ে দাঁড়ানোর স্বপ্ন। এক পরিচিতি সভাতে এমন আশাবাদের কথা জানিয়েছেন তারা। 

লক্ষ্যটা তাদের অনেক বড়- বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফেরা। সেটা করতে হলে দুই ধাপ পেরুতে হবে। যার প্রথমটি সিনিয়র ডিভিশন ফুটবল লিগ। আসন্ন ঈদ-উল-আযহার দশদিন পর শুরু হচ্ছে লিগ। নতুন সভাপতি সৈয়দ গোলাম রূপসের নের্তৃত্বে স্বাধীনতা ক্রীড়া সংঘ চাইছে মাঠে সেরা হয়ে ফিরতে। ক্লাবটির তরুণ সভাপতি রূপস খেলোয়াড়দের সুযোগ সুবিধায় কোন ঘাটতি রাখতে চাইছেন না, ‘ছোটবেলা থেকেই দেখে এসেছি যারা চ্যাম্পিয়নশিপ এনে দেন, সেই খেলোয়াড়রাই থাকেন সবচেয়ে বেশি অবহেলিত। ভালো থাকার জায়গা, ভালো খাবার জুটে না। তাদের ভালো না রেখে কী করে ভালো ফলাফলের আশা করা যায়?’ এরপরই খেলোয়াড়দের আশ্বাস দিয়েছেন তিনি, ‘আমি কথা দিচ্ছি, তোমাদের জন্য সর্বোচ্চ মানের ফুডিং-লজিং এবং লজিস্টিক সাপোর্ট আমরা নিশ্চিত করবো। আর্থিক দিকটাও দেখবো। আমাদের লক্ষ্য একটাই ধাপে ধাপে এগিয়ে যাওয়া। চ্যাম্পিয়ন হতে হতে প্রিমিয়ার লিগে ফেরা। আমরা মাঠে লড়াই করবো। এছাড়া পাতানো ম্যাচ নিয়ে আমার ধারণা নেই। তবে পাতানো ম্যাচ নয়, মাঠে খেলেই সেরা হতে হবে। এটাই আমার চাওয়া।’

ট্রায়ালের মাধ্যমে প্রাথমিকভাবে ক্লাবটি বেছে নিয়েছেন ৩৪জন। ট্রায়ালের মাধ্যমে প্রাথমিকভাবে ক্লাবটি বেছে নিয়েছেন ৩৪জন। ক্লাবটির সাধারণ সম্পাদক মশিউর রহমানও আশাবাদী তাতে, ‘খেলোয়াড়দের সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে। আশা করছি, আমরা এবার ভালো পারফরম্যান্স করে দেখাতে পারবো।’

দলটির কোচ অভিজ্ঞ কামাল বাবু। তার কথা, ‘আমরা সাদা দেশে ঘুড়ে ঘুড়ে খেলোয়াড় সংগ্রহ করেছি। চ্যাম্পিয়নশিপ লিগ, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগ থেকে খেলোয়াড় এনেছি। তাদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। ক্লাব কর্তারা কথা দিয়েছেন খেলোয়াড়দের প্রিমিয়ার মানের সুযোগ-সুবিধার ব্যবস্থা করবেন। আমরাও আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। সেরার লক্ষ্য নিয়েই খেলবো। তবে মনে রাখতে হবে শিরোপার সঙ্গে ভাগ্যও জড়িত।’

২০২২ প্রিমিয়ার লিগে তলানীতে শেষ করলেও বসুন্ধরা, সাইফের মতো দলকে হারানো এবং আবাহনী, শেখ জামালের মতো দলগুলোকে রুখে দিয়ে চমক দেখায় স্বাধীনতা ক্রীড়া সংঘ। নবযাত্রায় সফল হয়ে নতুন করে ফেরাই লক্ষ্য তাদের।

  /টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম