বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগেই শেষ সাড়ে ৬ লাখ টিকিট!

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৩, ২০:২১আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২০:২১

২০২৩ ফিফা উইমেন’স বিশ্বকাপের ১০০ দিনের ক্ষণগণনা শুরু হয়েছে। এই দিনে আয়োজকরা জানিয়েছে, তারা এবার রেকর্ড ১৫ লাখ টিকিট বিক্রির লক্ষ্য নিয়েছে। অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডে হতে যাওয়া ইভেন্টের জন্য এরই মধ্যে বিক্রি হয়ে গেছে সাড়ে ৬ লাখ টিকিট।

ফিফা সেক্রেটারি জেনারেল ফাতমা সামোরা বলেছেন, ‘এই বছর ইতিহাসের সবচেয়ে বড় ও সেরা উইমেন’স বিশ্বকাপ আয়োজনের লক্ষ্য ফিফার।’

আগামী ২০ জুলাই থেকে শুরু হয়ে ২০ আগস্ট হবে ৩২ দলের এই টুর্নামেন্টের ফাইনাল।

১৫ লাখ টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি আয়োজকদের আশা, মাসব্যাপী এই টুর্নামেন্ট টেলিভিশনে দেখবেন ২০০ কোটি দর্শক।

বিশ্বকাপের প্রথম ম্যাচে এক লাখের বেশি ভক্ত পাওয়ার আশা ফিফার। অকল্যান্ডে ৫০ হাজার দর্শক ধারণক্ষমতার ইডেন পার্কে প্রথম ম্যাচে ১৯৯৫ সালের চ্যাম্পিয়ন নরওয়ের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় সিডনির সাড়ে ৮৩ হাজার আসনের স্টেডিয়ামে মুখোমুখি হবে রিপাবলিক অব আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল ৪৫ হাজার আসনের সিডনি ফুটবল স্টেডিয়ামে। কিন্তু টিকিটের চাহিদা সাপেক্ষে আরও বড় ভেন্যুতে ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে।

ফ্রান্সে ২০১৯ বিশ্বকাপের ৫০ দিন আগে রেকর্ড ৭ লাখ ২০ হাজার টিকিট বিক্রি হয়েছিল। সেখানে এবার ১০০ দিন আগেই প্রায় একই পরিমাণ টিকিট বিক্রিকে মেয়েদের ফুটবলের বড় মাইলফলক আখ্যা দিয়েছে ফিফা।

/এফএইচএম/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে