চ্যাম্পিয়নস লিগ

রিয়ালের বিপক্ষে দলীয় নৈপুণ্যে ভরসা রাখছেন ল্যাম্পার্ড

স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৩, ১২:৫২আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৯:৩৩

চ্যাম্পিয়নস লিগে গতবার কোয়ার্টার ফাইনালেই রিয়াল মাদ্রিদের চ্যালেঞ্জের মুখে পড়েছিল চেলসি। দুর্ভাগ্য লস ব্লাঙ্কোসদের অবিশ্বাস্য প্রত্যাবর্তনে তাদের ছিটকে যেতে হয়েছে। প্রথম লেগে বেনজেমার হ্যাটট্রিকে রিয়াল ৩-১ গোলে জিতেছিল। ফিরতি লেগে চেলসি একটা সময় পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে স্বপ্ন দেখলেও লস ব্লাঙ্কোসদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন ব্যবধান কমিয়ে আনে ৩-২ এ। তাতে অগ্রগামিতায় কপাল পুড়ে ব্লুদের।

সেই চেলসি এবার কি ভাগ্য বদলাতে পারবে? কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাত ১টায় বেনজেমাদের মুখোমুখি হচ্ছে তারা।একই সময়ে আজ রাতে মুখোমুখি হবে নাপোলি ও এসি মিলান।

অবশ্য মৌসুমে লিগ পর্যায়ে তাদের বর্তমান অবস্থার কথা ধরলে খুব বেশি আশান্বিত হওয়া যায় না। প্রিমিয়ার লিগে ১১তম অবস্থান তাদের। দলের বাজে পরিস্থিতিতে কোচ গ্রাহাম পটারকেও চাকরি হারাতে হয়েছে। অন্তর্বর্তী কোচ হয়ে আজ দায়িত্ব সামলাবেন চেলসিকে ২০১২ চ্যাম্পিয়নস লিগ জেতানো অধিনায়ক ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয়ে উত্তাপটা ঠিকই টের পাচ্ছেন তিনি। তবে চাপবোধ করছেন না, ‘আমার মনে হয় দারুণ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। তবে চাপের কথা যদি বলেন আমি উদ্বিগ্ন নই। ফুটবলের এই পর্যায়ে চাপটা বাস্তব। যদি সেটা সামাল দিতে না পারেন, তাহলে আপনি কীসের বড় ক্লাব?’   

চেলসি প্রিমিয়ার লিগে সেরা চার থেকে ১৭ পয়েন্ট দূরে রয়েছে। হতে রয়েছে আরও ৮টি ম্যাচ। এই অবস্থায় আগামী আসরে চ্যাম্পিয়নস লিগ খেলতে এই টুর্নামেন্ট জয় ছাড়া তাদের সামনে আর কোনও বিকল্প নেই। গত আসরে রিয়াল মাদ্রিদ যেভাবে তাদের ছিটকে দিয়েছে, তাতে সেই সম্ভাবনাও খুব দেখা যাচ্ছে না। দলটির প্রাণভোমরা করিম বেনজিমা এবারও দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন। ল্যাম্পার্ড এখন দলীয় নৈপুণ্যের ওপর ভরসা করে আছেন, ‘ছেলেদের এটা বুঝতে হবে প্রতিপক্ষ একটা বিশেষ ফুটবল ক্লাব। আমার ফোকাস মোটেও গত বছরে থাকবে না। লক্ষ্য থাকবে দল হিসেবে আমরা এই বছর কী করতে পারি।’

এই ম্যাচে আবার সুসংবাদ দিয়েছেন ল্যাম্পার্ড। চোটের কারণে উলভস ম্যাচ মিস করা এনগোলো কন্তে, ম্যাস মাউন্ট, থিয়াগো সিলভা এই ম্যাচে ফিরছেন।

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম